News Flash

  • Home
  • দিনের খবর
  • ২২শে শ্রাবণ অনুষ্ঠানে রাজ্য সরকারের বিরুদ্ধে কটাক্ষবাণ রাজ্যপালের
Image

২২শে শ্রাবণ অনুষ্ঠানে রাজ্য সরকারের বিরুদ্ধে কটাক্ষবাণ রাজ্যপালের

কলকাতা, ৮ আগস্ট (হি. স.) : মঙ্গলবার রাজভবনে রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস পালন অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে কটাক্ষবাণ ছুড়লেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

নিজের বক্তৃতায় নাম না করে বাংলার তৃণমূল সরকারের বিরুদ্ধে এ ভাবেই কটাক্ষবাণ ছুড়লেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বলেন, রবীন্দ্রনাথের ঠাকুরের বাংলা ‘সন্ত্রাস, হিংসা, দুর্নীতিতে ভরে গিয়েছে।’ সে কারণে এখন তাঁর ‘চিত্ত ভয়যুক্ত’, ‘মাথা হেঁট’ হয়ে রয়েছে।

রাজভবনের অনুষ্ঠানেও নিজের ভাষণে রাজ্যপালের দাবি, ‘‘এখনকার বাংলা সেই বাংলা নেই।’’ মঙ্গলবারের ভাষণে কারও নাম না করে তাঁর পরামর্শ, ‘‘এখনও দেরি হয়নি। তবে অনেক দেরি হওয়ার আগে মানুষ চায়, দুর্নীতি শেষ করার জন্য সংঘবদ্ধ প্রচেষ্টা। দুর্নীতি এবং হিংসাকে শেষ করতে মানুষকে একসঙ্গে এগিয়ে আসতে হবে। দুর্ভাগ্যবশত গুরুদেবের বাংলার যে পরিস্থিতি তা ঠিক করতে হবে।’’

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top