News Flash

  • Home
  • দেশ
  • রাজ্যপালকে পালটা একহাত স্পিকার, শিক্ষামন্ত্রীর
Image

রাজ্যপালকে পালটা একহাত স্পিকার, শিক্ষামন্ত্রীর

কলকাতা, ৮ আগস্ট (হি. স.) : পঞ্চায়েত নির্বাচনের আগে এবং পরে শাসকদলের বিরুদ্ধে রাজ্যে হিংসার অভিযোগ উঠেছে। এই বিতর্কে প্রকাশ্যে অংশ নিয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রবিবারও রেলের একটি অনুষ্ঠানে রাজ্যপালের মন্তব্য ছিল, ‘‘রাজ্যের প্রধান দুই শত্রু হিংসা এবং দুর্নীতি।’’ এরপর মঙ্গলবারও রাজ্যপাল এমন মন্তব্য করেছেন, যাতে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছে রাজ্য।

তাঁর উদ্দেশে পাল্টা কটাক্ষ করে রাজ্যের শিক্ষামন্ত্রীর ব্রাত্য বসুর সরস মন্তব্য, ‘‘বেশি মাথা হেঁট করবেন না। তা হলে সানগ্লাস (রোদচশমা) খুলে পড়ে যাবে।’’ রাজ্যপালকে সরাসরি আক্রমণ করেছেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, ‘‘রাজ্যপাল তাঁর নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে মতপ্রকাশ করেছেন। তাঁর কোনও উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্য নিয়ে কথা বলছেন।’’

রবীন্দ্রনাথের পঙ্‌ক্তি উল্লেখ করার আগে তাঁর অন্তর্নিহিত তাৎপর্য উপলব্ধির পরামর্শ দিয়েছেন বিমানবাবু। তাঁর কথায়, ‘‘রাজ্যপালের আগে বাংলা শেখা উচিত। রবীন্দ্রনাথকে ‘কোট’ করছেন। তার অন্তর্নিহিত তাৎপর্যটা বুঝুন।’’ এদিন রাজভবনে রবীন্দ্রনাথের প্রয়াণ দিবসে রাজ্যপালের দাবি ছিল, ‘‘গুরুদেবের কথায় চিত্ত যেথা ভয়শূন্য, আমি এটা অনুভব করি। এখন চিত্ত ভয়যুক্ত। আর মাথা হেঁট হয়ে আছে। সন্ত্রাস, হিংসা, দুর্নীতি ভরে আছে।’’

Releated Posts

বাংলায় মানবপাচারের চেষ্টা রুখল এসএসবি, উদ্ধার নাবালিকা

কলকাতা, ৯ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে ভারত-নেপাল সীমান্ত দিয়ে মানবপাচারের চেষ্টা রুখে দিল সশস্ত্র সীমা বল (এসএসবি)। অভিযানে ১৭…

ByByNews Desk Aug 9, 2026

স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জানাতে দেশজুড়ে ‘তিরঙ্গা যাত্রা’ বিজেপির

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): স্বাধীনতার ৮০তম বর্ষ উদযাপনের আগে রবিবার দেশের বিভিন্ন রাজ্যে ‘তিরঙ্গা যাত্রা’ শুরু করল ভারতীয়…

ByByNews Desk Aug 9, 2026

নিট বিতর্কে জেন জি-কে কিছু মানুষ বিভ্রান্ত করার চেষ্টা করেছিল: ধর্মেন্দ্র প্রধান

ভুবনেশ্বর, ৯ আগস্ট (আইএএনএস): নিট প্রশ্নপত্র ফাঁস নিয়ে আন্দোলনের সময় কিছু মানুষ দেশের জেন জি প্রজন্মকে বিভ্রান্ত করার…

ByByNews Desk Aug 9, 2026

ঝাড়খণ্ডে পরীক্ষা নিয়ে ছাত্র আন্দোলন ১৬ দিনে, সরকারের বিরুদ্ধে ‘ফাঁকা প্রতিশ্রুতি’র অভিযোগ

রাঁচি, ৯ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডের রাঁচিতে ছাত্রদের আন্দোলন রবিবার ১৬ দিনে পড়ল। তবে আন্দোলন প্রত্যাহারের কোনও লক্ষণ নেই।…

ByByNews Desk Aug 9, 2026
Scroll to Top