News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বর্ধিত বিদ্যুৎ বিল নিয়ে উদ্বেগ রাজ্যে, দ্রুত চূড়ান্ত সিদ্ধান্তের আশ্বাস মুখ্যমন্ত্রীর
Image

বর্ধিত বিদ্যুৎ বিল নিয়ে উদ্বেগ রাজ্যে, দ্রুত চূড়ান্ত সিদ্ধান্তের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৯ আগস্ট: রাজ্যে বিদ্যুৎ শুল্ক ও বিল নিয়ে সাম্প্রতিক উদ্বেগের বিষয়গুলি খতিয়ে দেখছে রাজ্য সরকার। এ বিষয়ে খুব শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা। একইসঙ্গে বিদ্যুৎ গ্রাহকদের স্বার্থ সুরক্ষিত রাখার পাশাপাশি রাজ্যের ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা পূরণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।

বিদ্যুৎ শুল্ক সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে শনিবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, মুখ্যসচিব জিতেন্দ্র কুমার সিনহা, বিদ্যুৎ দপ্তরের সচিব অভিষেক সিংহ-সহ রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের শীর্ষ আধিকারিক এবং ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেডের ঊর্ধ্বতন আধিকারিকরা।

রবিবার বিদ্যুৎ বিল সংক্রান্ত প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী জানান, উন্নয়নমূলক ও প্রশাসনিক কাজের ক্ষেত্রে বিভিন্ন সময় কিছু সমস্যা দেখা দিতে পারে। তবে মানুষের আস্থা বজায় রেখে সেই সমস্যাগুলির সমাধান করাই সরকারের লক্ষ্য। বিদ্যুৎ সংক্রান্ত বিষয়গুলি নিয়ে সরকার বিস্তারিতভাবে আলোচনা করেছে এবং সমস্যার সমাধান করা সম্ভব হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

মুখ্যমন্ত্রী বলেন, কিছু সমস্যা তাৎক্ষণিকভাবে সমাধান করা সম্ভব হলেও কিছু বিষয়ের ক্ষেত্রে বাইরের বিভিন্ন কারণের উপর নির্ভর করতে হয়। তবে জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই সরকার সিদ্ধান্ত নেবে।

জনগণের প্রতি সরকারের দায়বদ্ধতার কথা উল্লেখ করে ডা. মানিক সাহা বলেন, জনগণের ভোটেই সরকার ক্ষমতায় এসেছে। তাই জনগণের স্বার্থকে উপেক্ষা করে সরকারের পক্ষে কোনও সিদ্ধান্ত নেওয়ার প্রশ্নই ওঠে না।

বিদ্যুৎ সংক্রান্ত সমস্যা নিয়ে বিরোধীদের গঠনমূলক পরামর্শকে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে তিনি অভিযোগ করেন, কোনও কোনও ক্ষেত্রে সমস্যাকে রাজনৈতিকভাবে কাজে লাগানোর চেষ্টা করা হচ্ছে। পরিস্থিতির সুযোগ নিয়ে সাধারণ মানুষকে উত্তেজিত বা প্ররোচিত করার প্রচেষ্টারও সমালোচনা করেন তিনি।

মুখ্যমন্ত্রী স্পষ্ট করে জানান, বিদ্যুৎ বিল ও শুল্ক সংক্রান্ত সমস্ত দিক বর্তমানে সরকার খতিয়ে দেখছে। সংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে আরও আলোচনা করে খুব শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সরকারের সিদ্ধান্তের বিষয়টি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।

Releated Posts

রাজ্যে যে নাস্তিকতার পরিবেশ ছিল, তা পরিবর্তন করে আমরা আস্তিকতার পরিবেশ তৈরি করতে পেরেছি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: রাজ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশের পরিবর্তন হয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা।…

ByByReshmi Debnath Sep 13, 2026

জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে ব্যবহৃত হচ্ছে ত্রিপুরার ঐতিহ্যবাহী রিসা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: ত্রিপুরার জনজাতিদের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত রিসা এবার জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে অতিথি…

ByByReshmi Debnath Sep 13, 2026

আগরতলায় বিএসএফ ও রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ‘সঞ্জীবনী-৩’, উপস্থিত মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণকে সামনে রেখে আগরতলায় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দুই জনজাতি যুবকের মৃত্যুকে ঘিরে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে উত্তেজনা

তেলিয়ামুড়া, ১৩ সেপ্টেম্বর: দুই জনজাতি যুবকের মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যুকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই উত্তেজনা ছড়ায় তেলিয়ামুড়া…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top