News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সোনামুড়ায় যৌথ অভিযানে এসকফ সিরাপ ও ৩৪ কেজি গাঁজা উদ্ধার, বাইক ফেলে পালাল পাচারকারী
Image

সোনামুড়ায় যৌথ অভিযানে এসকফ সিরাপ ও ৩৪ কেজি গাঁজা উদ্ধার, বাইক ফেলে পালাল পাচারকারী

আগরতলা, ৯ আগস্ট: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে সোনামুড়া থানার পুলিশ এবং ৮১ নম্বর ব্যাটালিয়ন বিএসএফের যৌথ অভিযানে নেশাজাতীয় সামগ্রী উদ্ধারের ঘটনা সামনে এসেছে। পৃথক দুটি অভিযানে উদ্ধার হয়েছে এসকফ সিরাপের ২৫টি বোতল এবং মোট ৩৪ কেজি গাঁজা। ঘটনায় একটি বাইকও উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে সোনামুড়া থানার অন্তর্গত ইউএনসি নগর সীমান্ত সংলগ্ন এলাকায় পুলিশ ও বিএসএফ যৌথভাবে অভিযান চালায়। অভিযানের সময় পুলিশ ও বিএসএফের গাড়ি দেখতে পেয়ে একটি বাইক দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

সঙ্গে সঙ্গে যৌথ বাহিনী বাইকটির পিছু ধাওয়া করলে চালক একটি প্লাস্টিকের ব্যাগসহ বাইকটি ফেলে পালিয়ে যায়। পরে ওই ব্যাগে তল্লাশি চালিয়ে ২৫টি এসকফ সিরাপের বোতল উদ্ধার করা হয়। বাইক ও উদ্ধার হওয়া নেশাজাতীয় সামগ্রী থানায় নিয়ে গিয়ে পরবর্তী আইনানুগ প্রক্রিয়া শুরু করা হয়েছে।
অন্যদিকে, শনিবার রাতে সিপাহিজলা জেলার সোনামুড়া থানার অন্তর্গত বাতাদোলা-বলেড়ঢেপা সীমান্ত সড়কে মোবাইল ডিউটি চলাকালীন আরও একটি অভিযান চালানো হয়। সীমান্ত সংলগ্ন জঙ্গলে তল্লাশি চালিয়ে সেখানে লুকিয়ে রাখা মোট ৩৪ কেজি গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়।

দুটি ঘটনায় উদ্ধার হওয়া নেশাজাতীয় সামগ্রীর সঙ্গে কারা জড়িত এবং সেগুলি কোথায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ ও বিএসএফ। অভিযুক্তদের শনাক্ত করে গ্রেফতারের জন্য তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে।

Releated Posts

বিক্রমনগরে উত্তেজনা, মহিলাকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ, আক্রান্ত সাংবাদিক

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত বিক্রমনগর হাসপাতাল চৌমুহনী এলাকায় একটি বাড়িতে কথিত অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দশ দফা দাবিতে অক্টোবর থেকে আন্দোলন জোরদারের ঘোষণা তপশিলি জাতি সমন্বয় সমিতির

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: দলিতদের উপর নির্যাতন বৃদ্ধি, শিক্ষা ও কর্মসংস্থানে সংকট, শূন্যপদ পূরণ, সামাজিক ভাতা বৃদ্ধি-সহ একাধিক দাবিতে আগামী…

ByByReshmi Debnath Sep 13, 2026

এডিসিতে উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের নির্দেশ, তিপ্রা মথার বিরুদ্ধে সরব বিরোধী দলনেতা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: উচ্চ আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে টিটিএএডিসির উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিরোধী…

ByByReshmi Debnath Sep 13, 2026

সোনাতলায় গাছ থেকে পড়ে গুরুতর আহত দিনমজুর, জিবি হাসপাতালে রেফার

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াই থানাধীন সোনাতলা এলাকায় গাছ থেকে পড়ে গুরুতর আহত হলেন এক ব্যক্তি। মঙ্গলবার গাছে উঠে…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top