News Flash

  • Home
  • ত্রিপুরা
  • হনুমান মূর্তি ভাঙা ও শনি মন্দিরে হামলার অভিযোগ, প্রতিবাদে বেলতলীতে পথ অবরোধ
Image

হনুমান মূর্তি ভাঙা ও শনি মন্দিরে হামলার অভিযোগ, প্রতিবাদে বেলতলীতে পথ অবরোধ

আগরতলা, ৯ আগস্ট: চারপাড়া শচীন্দ্রলাল এলাকায় হনুমান মূর্তি ভাঙা এবং শনি মন্দিরে হামলার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বেলতলী এলাকায়। ঘটনার প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন বিশ্ব হিন্দু পরিষদের ডুকলি প্রখণ্ডের নেতৃত্বে একদল সনাতনী সম্প্রদায়ের মানুষ।

বিক্ষোভকারীদের অভিযোগ, চারপাড়া শচীন্দ্রলাল এলাকায় হনুমান মূর্তি ভাঙা হয়েছে এবং শনি মন্দিরেও হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনার প্রতিবাদে এদিন বেলতলী এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হন তাঁরা।
বিক্ষোভকারীদের প্রধান দাবিগুলির মধ্যে রয়েছে ভেঙে দেওয়া হনুমান মূর্তিটি পুনরায় স্থাপন করা। পাশাপাশি চারপাড়া শচীন্দ্রলাল পঞ্চায়েতের প্রধান বিপ্লব মজুমদারের পদত্যাগের দাবিও জানান তাঁরা।

অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। আমতলী থানার এসডিপিও, এডি নগর থানার ওসি-সহ পুলিশের অন্যান্য আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে পুলিশের হস্তক্ষেপ ও আলোচনার পর বিক্ষোভকারীরা রাস্তা অবরোধ তুলে নেন।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যাতে নতুন করে কোনও উত্তেজনা বা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সেজন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নজরদারি বাড়ানো হয়েছে। একইসঙ্গে অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।

Releated Posts

ধর্মনগর বিজেপি জেলা কার্যালয়ে গোষ্ঠীদ্বন্দ্বের বিস্ফোরণ, মারামারিতে আহত একাধিক, বিধায়ক ও তাঁর স্ত্রীকেও হেনস্থার অভিযোগ

ধর্মনগর, ২৩ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে প্রচারের আবহেই ধর্মনগর বিজেপির অন্দরের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে এল।…

ByByReshmi Debnath Sep 23, 2026

ছাগল চুরি করে পালানোর সময় দুর্ঘটনা, অটো ও নথিপত্র ফেলে পালাল দুই চোর

আমতলী, ২৩ সেপ্টেম্বর: ছাগল চুরি করে পালানোর সময় দুর্ঘটনার কবলে পড়ল চুরির কাজে ব্যবহৃত একটি যাত্রীবাহী অটো। দুর্ঘটনার…

ByByTaniya Chakraborty Sep 23, 2026

দীর্ঘদিনের দাবির পর চন্দ্রপুর গর্জনটিলায় অঙ্গনওয়াড়ি কেন্দ্র নির্মাণের কাজ শুরু

আগরতলা, ২৩ সেপ্টেম্বর: দীর্ঘদিনের দাবির পর অবশেষে উদয়পুরের চন্দ্রপুর গর্জন টিলা এলাকায় অঙ্গনওয়াড়ি কেন্দ্র নির্মাণের কাজ শুরু হতে…

ByByReshmi Debnath Sep 23, 2026

থানা থেকে কয়েকশো মিটার দূরে জুয়ার আসর! পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

আগরতলা, ২৩ সেপ্টেম্বর: পূর্ব আগরতলা থানার অদূরে মোটরস্ট্যান্ড এলাকায় প্রকাশ্যে জুয়ার আসর চলার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়…

ByByReshmi Debnath Sep 23, 2026
Scroll to Top