News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দিল্লিতে অমিত শাহের সঙ্গে বৈঠকের সম্ভাবনা, তিপ্রা মথা নেতৃত্বকে তলবের জল্পনার মধ্যেই দিল্লি রওনা মুখ্যমন্ত্রী
Image

দিল্লিতে অমিত শাহের সঙ্গে বৈঠকের সম্ভাবনা, তিপ্রা মথা নেতৃত্বকে তলবের জল্পনার মধ্যেই দিল্লি রওনা মুখ্যমন্ত্রী

আগরতলা: ত্রিপুরায় আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে রাজনৈতিক তৎপরতা বাড়ছে। এরই মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিপ্রা মথা দলের প্রতিষ্ঠাতা প্রদ্যোত কিশোর দেববর্মা-সহ দলের শীর্ষ নেতৃত্বকে দিল্লিতে তলব করেছেন বলে জল্পনা ছড়িয়েছে। এই পরিস্থিতিতে রবিবার দিল্লির উদ্দেশ্যে রওনা হওয়ার আগে সম্ভাব্য বৈঠক নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা।

আগরতলায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, তাঁর দিল্লি সফরের সঙ্গে সম্ভাব্য আলোচনার বিষয়টি যুক্ত থাকতে পারে। তবে ঠিক কী বিষয়ে বৈঠক হতে পারে, সে সম্পর্কে তাঁর কাছে এখনও নির্দিষ্ট তথ্য নেই বলেও স্পষ্ট করেন তিনি।

দিল্লি ও আগরতলার মধ্যে বারবার যাতায়াত প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, মূলত দিল্লিতে থাকার কথা থাকলেও একদিনের জন্য আগরতলায় এসে কিছু গুরুত্বপূর্ণ কাজ সেরে নেওয়ার সুযোগ পেয়েছিলেন তিনি। সেই কারণেই আগরতলায় এসেছিলেন। কাজ শেষ করে ফের দিল্লি যাচ্ছেন বলেও জানান মুখ্যমন্ত্রী।

তিনি বলেন, আগরতলায় ফিরে আসার পরও ধারাবাহিকভাবে কাজ করেছেন। এখন আবার দিল্লি ফিরছেন। সেখানে কোনও আলোচনা হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি। দিল্লিতে কী বিষয়ে আলোচনা হতে পারে, সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী জানান, এখনও সুনির্দিষ্ট কোনও তথ্য তাঁর কাছে পৌঁছায়নি। তবে কিছুটা ধারণা রয়েছে বলে জানান তিনি।

উচ্চপর্যায়ের বৈঠক সংক্রান্ত প্রোটোকলের বিষয়টিও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, এই ধরনের বৈঠকের বিষয়ে আগেভাগে সাধারণত বিস্তারিত তথ্য প্রকাশ করা হয় না। অনেক ক্ষেত্রে শেষ মুহূর্তে সংশ্লিষ্ট ব্যক্তিকে বৈঠকের জন্য ডাকা হয়। একাধিক প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই আলোচনার জন্য আমন্ত্রণ জানানো হয় বলেও জানান তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে তাঁর বৈঠকের সম্ভাবনা রয়েছে কি না, জানতে চাওয়া হলে বৈঠকের সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

এদিকে, তিপ্রা মথা দলের নেতৃত্বকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর তরফে ডাকার খবরকে ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে জল্পনা শুরু হয়েছে। সামনে ভিলেজ কমিটি নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে সমীকরণ, আসনভিত্তিক বোঝাপড়া এবং সম্ভাব্য রাজনৈতিক পুনর্বিন্যাস নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর দিল্লি সফর এবং সম্ভাব্য কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

Releated Posts

মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে বিভিন্ন জটিল রোগের চিকিৎসার আশ্বাস পেয়ে ফিরে গেলেন সাহায্য প্রত্যাশীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ সেপ্টেম্বর: চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে অতীতে রাজ্যে যা অসম্ভব ছিল বর্তমানে তা সম্ভব হচ্ছে। চিকিৎসা…

ByByReshmi Debnath Sep 23, 2026

ফেস্টিভ্যাল গ্রান্টে বাড়তি বরাদ্দ ৬.১৪ কোটি, নতুন হারে মিলবে উৎসব ভাতা

আগরতলা, ২৩ সেপ্টেম্বর: দুর্গাপূজার আগে রাজ্যের সরকারি কর্মী, শ্রমিক, পেনশনভোগী ও অন্যান্য যোগ্য উপভোক্তাদের জন্য ফেস্টিভ্যাল গ্রান্ট ও…

ByByTaniya Chakraborty Sep 23, 2026

ত্রিপুরার প্রভারীর দায়িত্বে মৃগাঙ্ক দেববর্মন, মধ্যপ্রদেশের প্রভারী সাংসদ বিপ্লব

আগরতলা: ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংগঠনিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ রদবদল করা হয়েছে। দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন বিভিন্ন রাজ্যের…

ByByReshmi Debnath Sep 23, 2026

রাবার গাছ কাটার ক্ষতিপূরণের দাবিতে সড়ক অবরোধ, বিরোধী দলনেতার হস্তক্ষেপে উঠল অবরোধ

আগরতলা, ২৩ সেপ্টেম্বর: ফরেস্ট ডিপার্টমেন্টের উদ্যোগে রাবার গাছ কাটার পরও ক্ষতিপূরণ না পাওয়ার অভিযোগে অমরপুর–গন্ডাছড়া সড়ক অবরোধ করে…

ByByTaniya Chakraborty Sep 23, 2026
Scroll to Top