ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট।। সাঁতারেও নতুন সংস্থা। রঞ্জিত চক্রবর্তীর সভাপতিত্বে সাঁতারুদের নতুন সংগঠন। নাম আন্ডারওয়াটার স্পোর্টস অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরা। কার্যত খেলা যেমন ভালো জমছে। তেমনি আগামী দিনেও এর প্রভাব পড়বে। এদিকে, আগামী তিন থেকে পাঁচ সেপ্টেম্বর মহারাষ্ট্রের পুনেতে আয়োজিত তৃতীয় জাতীয় সাব জুনিয়র, জুনিয়র, সিনিয়র এবং মাস্টার্স ফিন সুইমিং চ্যাম্পিয়নশিপে ত্রিপুরা দল অংশগ্রহণ করবে বলে স্থির হয়েছে। এজন্য আগামী ১৩ আগস্ট বেলা দেড়টায় উমাকান্ত সুইমিংপুলে এক সিলেকশন ট্রায়ালের আয়োজন করা হয়েছে। উপযুক্ত সাঁতারুদের জুনিয়র ই গ্রুপ অনূর্ধ্ব ১১ বছর, জুনিয়র ডি গ্রুপ ১২ থেকে ১৩ বছর, জুনিয়র সি গ্রুপ ১৪ থেকে ১৫ বছর, জুনিয়র বি গ্রুপ ১৬ থেকে ১৭ বছর, সিনিয়র গ্রুপ ১৮ ও ততোর্ধ বছর, মাস্টার্স গ্রুপ ২৫ থেকে ৩৪ বছর, মাস্টার্স ভেটারেন এ গ্রুপ ৩৫ থেকে ৪৪ বছর, মাস্টার্স ভ্যাটারেন বি গ্রুপ ৪৫ থেকে ৫৪ বছর সাঁতারুদের উপস্থিত হতে সংস্থার প্রেসিডেন্ট রঞ্জিত চক্রবর্তী এক বিবৃতিতে অনুরোধ জানিয়েছেন।

সাঁতারেও নতুন সংস্থা : জাতীয় আসরের জন্য সিলেকশন ট্রায়াল ১৩ আগস্ট
Tags:
Releated Posts
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

















