News Flash

  • Home
  • খেলা
  • সাঁতারেও নতুন সংস্থা : জাতীয় আসরের জন্য সিলেকশন ট্রায়াল ১৩ আগস্ট
Image

সাঁতারেও নতুন সংস্থা : জাতীয় আসরের জন্য সিলেকশন ট্রায়াল ১৩ আগস্ট

ক্রীড়া প্রতিনিধি,  আগরতলা, ৭ আগস্ট।। সাঁতারেও নতুন সংস্থা। রঞ্জিত চক্রবর্তীর সভাপতিত্বে সাঁতারুদের নতুন সংগঠন। নাম আন্ডারওয়াটার স্পোর্টস অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরা। কার্যত খেলা যেমন ভালো জমছে। তেমনি আগামী দিনেও এর প্রভাব পড়বে। এদিকে, আগামী তিন থেকে পাঁচ সেপ্টেম্বর মহারাষ্ট্রের পুনেতে আয়োজিত তৃতীয় জাতীয় সাব জুনিয়র, জুনিয়র, সিনিয়র এবং মাস্টার্স ফিন সুইমিং চ্যাম্পিয়নশিপে ত্রিপুরা দল অংশগ্রহণ করবে বলে স্থির হয়েছে। এজন্য আগামী ১৩ আগস্ট বেলা দেড়টায় উমাকান্ত সুইমিংপুলে এক সিলেকশন ট্রায়ালের আয়োজন করা হয়েছে। উপযুক্ত সাঁতারুদের জুনিয়র ই গ্রুপ অনূর্ধ্ব ১১ বছর, জুনিয়র ডি গ্রুপ ১২ থেকে ১৩ বছর, জুনিয়র সি গ্রুপ ১৪ থেকে ১৫ বছর, জুনিয়র বি গ্রুপ ১৬ থেকে ১৭ বছর, সিনিয়র গ্রুপ ১৮ ও ততোর্ধ বছর, মাস্টার্স গ্রুপ ২৫ থেকে ৩৪ বছর, মাস্টার্স ভেটারেন এ গ্রুপ ৩৫ থেকে ৪৪ বছর, মাস্টার্স ভ্যাটারেন বি গ্রুপ ৪৫ থেকে ৫৪ বছর সাঁতারুদের উপস্থিত হতে সংস্থার প্রেসিডেন্ট রঞ্জিত চক্রবর্তী এক বিবৃতিতে অনুরোধ জানিয়েছেন।

Releated Posts

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top