News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মোহনপুর রামকৃষ্ণ ক্লাবের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করলেন মন্ত্রী রতন লাল নাথ
Image

মোহনপুর রামকৃষ্ণ ক্লাবের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করলেন মন্ত্রী রতন লাল নাথ

আগরতলা, ৬ আগস্ট : মোহনপুরের শনিতলাস্থিত রামকৃষ্ণ সংঘ ক্লাবে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় রবিবার। এই রক্তদান শিবিরে ২১ জন স্বেচ্ছায় রক্তদান করেন। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে রক্তদান শিবিরের উদ্বোধন করেন মোহনপুরে বিধায়ক তথা বিদ্যুৎ,কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ। এই রক্তদান শিবিরে মন্ত্রী ক্লাব কর্তৃপক্ষের পাশাপাশি এলাকার যুব সমাজকে আহবান করেন এই ধরনের শিবির নিয়মিত এলাকার সংঘটিত করতে। তিনি বলেন যেহেতু রক্ত তৈরীর কোন বিকল্প পথ আমাদের হাতে নেই, তাই রক্তদানের মধ্য দিয়েই মানুষকে বাঁচাতে আমাদের আরও বেশি করে এগিয়ে আসতে হবে। রক্তদান শিবিরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহনপুর পুর পরিষদের চেয়ারপারসন অনিতা দেব, মোহনপুর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান রাকেশ দেব, স্বামী বিবেকানন্দ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এবং অন্যান্যরা।”

Releated Posts

শুধু পুজো করলে চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে: সাংসদ বিপ্লব

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  ‘শুধু পুজো করলেই চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে’—এই বার্তা দিয়ে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 14, 2026

সিদ্ধিদাতা গণেশ পুজো ঘিরে উৎসবের আমেজ আগরতলায়

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  আজ সিদ্ধিদাতা গণেশ পুজো। এই উপলক্ষে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন এলাকায় জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে…

ByByReshmi Debnath Sep 14, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: টিটিএএডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিক (ডিএম ও কালেক্টর)…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোকানের টিনের ছাদ কেটে জুয়েলারি দোকানে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা…

ByByTaniya Chakraborty Sep 14, 2026
Scroll to Top