News Flash

  • Home
  • Uncategorized
  • কম্পিউটার ফ্যাকাল্টিরা শিক্ষা অধিকর্তার কাছে
Image

কম্পিউটার ফ্যাকাল্টিরা শিক্ষা অধিকর্তার কাছে

Computer Facultyনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ মে৷৷ রাজ্যের প্রতিটি সুকলে দুজন করে কম্পিউটার ফ্যাকাল্টি নিয়োগের জোরালো দাবি জানিয়েছে অল ত্রিপুরা সুকল কম্পিউটার ফ্যাকাল্টিস এসোসিয়েশন৷ মোট পাঁচ দফা দাবিতে এসোসিয়েশনেরপক্ষ থেকে মঙ্গলবার রাজ্যের  শিক্ষা অধিকর্তার কাছে ডেপুটেশান ও স্মারক লিপি প্রদান করা হয়৷ মঙ্গলবার আগরতলার সিটি সেন্টারের সামনে থেকে মিছিল করে বিদ্যালয় শিক্ষা অধিকর্তার অফিসের সামনে সমবেত হন কর্মচ্যুত কম্পিউটার ফ্যাকাল্টি  সহ অন্যান্য বেকাররা৷ শিক্ষা অধিকর্তার কাছে পাঁচ দফা দাবি সনদ তুলে দেওয়া হয়৷ দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হল ত্রিপুরার প্রতিটি সুকলে কম্পিউটার শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে, প্রতিটি সুকলে দুজন করে কম্পিউটার শিক্ষক নিয়োগ করতে হবে, সুকলে সুকলে কম্পিউটার শিক্ষায় বেসরকারিকরণ বন্ধ করতে হবে, কর্মচ্যুত ৭০০ জন কম্পিউটার ফ্যাকাল্টিকে পুনরায় সরকারিভাবে কম্পিউটার শিক্ষকতার কাজে নিয়োগ করতে হবে৷ কর্মচ্যুত ৭০০ জন কম্পিউটার ফ্যাকাল্টিকে সরকারিভাবে কম্পিউটার ফ্যাকাল্টি হিসেবে পুনরায় নিয়োগ করতে হবে এবং নিয়োগের ক্ষেত্রে বয়স উত্তীর্ণদের অগ্রাধিকার দিতে হবে৷  বিদ্যালয় শিক্ষা অধিকর্তা দাবিগুলি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বস্ত করেছেন৷ ডেপুটেশান প্রদানকালে প্রতিনিধি দলে নেতৃত্ব দেন সভাপতি শান্তুনু দেবনাথ ও সম্পাদক দেবাশিষ দাস৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top