News Flash

  • Home
  • Uncategorized
  • ফের ম্যালেরিয়ার থাবা, খোয়াইতে মৃত্যু এক
Image

ফের ম্যালেরিয়ার থাবা, খোয়াইতে মৃত্যু এক

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২ মে৷৷ চিকিৎসকের গাফিলতির কারণে ম্যালেরিয়ায় আক্রান্ত এক যুবকের মৃতূ্য হয়েছে৷ মৃত Malaria Diedযুবকের নাম অরবিন্দ দেববর্মা, বয়স বত্রিশ৷ বাড়ী খোয়াই এর দক্ষিন জামটিলা এলাকায়৷ মৃত যুবকের পরিবারের অভিযোগ গত রবিবার বিকেল পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে অরবিন্দকে হাসপাতালের চিকিৎসকরা ভর্তি করেন জ্বর ও ডাইরিয়া রোগের উপসর্গতে৷ কিন্তু চিকিৎসকরা জ্বরের জন্য কোন রক্ত পরীক্ষা না করেই শুধু ডাইরিয়া রোগের চিকিৎসা করেন৷ সোমবার দুপুর আড়াইটায় হাসপাতালে অপর এক চিকিৎসক অরবিন্দের ম্যালেরিয়া জ্বরের রক্ত পরীক্ষা করান৷ তাতে ধরা পড়ে অরবিন্দের রক্তে ম্যালেরিয়া প্রজেটিভ৷ পরে তড়িঘড়ি করে ম্যালেরিয়া জ্বরের চিকিৎসা শুরু করেন চিকিৎসকরা৷ ম্যালেরিয়া জ্বরের চিকিৎসা শুরুর দু-ঘন্টা পরই মৃত্যু কোলে ঢলে পড়েন অরবিন্দ দেববর্মা৷ অরবিন্দের পরিবারের সদস্যরা জানান [vsw id=”1Xm4PY6zRVI” source=”youtube” width=”425″ height=”344″ autoplay=”yes”]গত বৃহস্পতিবার থেকে তার শরীরে জ্বর ছিল সঙ্গে ছিল ডাইরিয়াও৷ কিন্তু খোয়াই জেলা হাসপাতালের জনৈক চিকিৎসক ডাইরিয়াই জ্বরের অন্যতম কারন ধরে শুধু ডাইরিয়ার জন্য একের পর এক সেলাইন দিয়ে যান৷
উল্লেখ্য, খোয়াই জেলা হাসপাতালে কর্মরত চিকিৎসকদের কর্তব্যে বা চিকিৎসায় গাফিলতের অভিযোগ দীর্ঘ দিনের পুরনো৷ চিকিৎসকদের গাফিলতিতে প্রায় সময়ই রোগী বা রোগীনীর মৃত্যুর ঘটনা ঘটে চলছে৷ কিন্তু তার পরও রাজ্য স্বাস্থ্য দপ্তর বা স্বাস্থ্য মন্ত্রীর কোন ভ্রুক্ষেপ নেই এই ধরনের বিনা চিকিৎসায় মৃত্যুর বিষয়ে৷ খোয়াইতে প্রতি বছরই ম্যালেরিয়া জ্বরে আক্রান্ত হয়ে সরকারী হাসপাতাল বা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র গুলিতে মৃত্যুর ধারাবাহিকতা বয়ে চলছে, অথচ রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে ম্যালেরিয়া নিয়ে লক্ষ লক্ষ টাকার প্রচার, জনসংযোগ চালানো হচ্ছে৷ রাজ্যে ম্যালেরিয়া জ্বরে মৃত্যুর সংখ্যা রোধ করতে একদিকে স্বাস্থ্য দপ্তর লক্ষ লক্ষ টাকা ব্যয় করছে আবার অন্যদিকে সরকারী হাসপাতাল বা স্বাস্থ্য কেন্দ্র গুলিতেই সরকারী চিকিৎসকদের কর্তব্যে অবহেলার কারনে ঐ ম্যালেরিয়া জ্বরেই প্রাণ যাচ্ছে সাধারন মানুষের৷ রাজ্যের সরকারী স্বাস্থ্য ও চিকিৎসা ব্যবস্থা সে এক প্রকার লাটে উঠেছে এই মৃত্যু গুলিই তার সাক্ষ্য বহন করছে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top