News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • তিনসুকিয়ায় গ্রেফতার প্রাক্তন আলফা (স্বা)-ক্যাডারঅভিযোগ, যুবকদের প্ররোচিত করে উগ্রপন্থী সংগঠনে যোগ দেওয়াতো সুরজিৎ গগৈ
Image

তিনসুকিয়ায় গ্রেফতার প্রাক্তন আলফা (স্বা)-ক্যাডারঅভিযোগ, যুবকদের প্ররোচিত করে উগ্রপন্থী সংগঠনে যোগ দেওয়াতো সুরজিৎ গগৈ

তিনসুকিয়া (অসম), ১ আগস্ট (হি.স.) : তিনসুকিয়ায় পুলিশ গ্রেফতার করেছে প্রাক্তন আলফা (স্বা)-ক্যাডার নাবালক সুরজিৎ গগৈকে৷ সুরজিতের বিরুদ্ধে অভিযোগ, পরেশ বরুয়া নেতৃত্বাধীন নিষিদ্ধ উগ্রপন্থী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব অসম ইন্ডিপেনডেন্ট (আলফা-স্বাধীন)-এর যুবকদের যোগদান করাতে সে প্ররোচনা দিত৷

আজ তিনসুকিয়া জেলার পুলিশের সদর দফতরের এক সূত্র জানিয়েছে, সুরজিৎ গগৈ একজন প্রাক্তন আলফা (স্বাধীন)-এর ক্যাডার সদস্য৷ আত্মসমর্পণ করার পরও সে উগ্রপন্থীদের হয়ে কাজ করত৷ সে অনুযায়ী সে সংগঠনে সদস্য ভরতির কাজ করত৷ কিছু দিন আগে আলফা (স্বাধীন)-এ যোগ দেওয়াতে তাকে ১৭ জন যুবকের একটি তালিকা ধরিয়ে দেওয়া হয়েছিল।

সূত্রটি আরও জানিয়েছে, উজান অসমের তিনসুকিয়া জেলা পুলিশ ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব অসম (ইন্ডিপেনডেন্ট)-এর বিরুদ্ধে অভিযান জোরদার করেছে। এই অভিযানের অঙ্গ হিসেবে পুলিশ প্রাক্তন আলফা (স্বা) ক্যাডার সুরজিৎ গগৈকে গ্রেফতার করেছে৷ এই অঞ্চলে আলফা তৎপরতা বাড়িয়েছে বলে এ ধরনের অপারেশন চালানো হচ্ছে।

২০২১ সালে আলফা-স্বাধীনে যোগদান করেছিল সুরজিৎ গগৈ। কিন্তু তার পরের বছর ২০২২ সালে তিনসুকিয়া পুলিশ তাকে গ্রেফতার করে৷ বর্তমানে তার বিরুদ্ধে পুলিশি তদন্ত চলছে৷ এরই মধ্যে সে আলফা (স্বা)-এ নিয়োগ করতে যুবকদের প্ররোচিত করছিল৷

Releated Posts

গোয়েন্দা-তথ্যভিত্তিক পুলিশিংয়ে জোর মণিপুরের ডিজিপির, নিরাপত্তা প্রস্তুতি পর্যালোচনা

ইম্ফল, ২ আগস্ট (আইএএনএস): মণিপুরে আইন-শৃঙ্খলা আরও শক্তিশালী করা এবং জঙ্গি দমন অভিযানকে আরও কার্যকর করতে গোয়েন্দা-তথ্যভিত্তিক সক্রিয়…

ByByNews Desk Aug 2, 2026

মণিপুরে জঙ্গি দমনে বড় সাফল্য, ৯ জঙ্গি গ্রেফতার; অস্ত্র উদ্ধার, ৬টি আইইডি ধ্বংস

ইম্ফল, ২ আগস্ট (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক গোয়েন্দাভিত্তিক অভিযানে নিষিদ্ধ বিভিন্ন জঙ্গি সংগঠনের ৯ সদস্যকে গ্রেফতার করা…

ByByNews Desk Aug 2, 2026

অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১.৪৫ লক্ষেরও বেশি মানুষ, ত্রাণ ও উদ্ধারকাজ আরও জোরদার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অগস্ট (আইএএনএস): অসমে বন্যা পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ ও উদ্ধার অভিযান আরও জোরদার করা হয়েছে বলে শনিবার…

ByByNews Desk Aug 1, 2026

জাতিগত অশান্তির মধ্যেও পড়াশোনায় অবিচল ছিল মণিপুরের ছাত্র-শিক্ষকরা: মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিনের জাতিগত অশান্তি ও সংকট সত্ত্বেও মণিপুরের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা শিক্ষার প্রতি তাঁদের অঙ্গীকারে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top