News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাজ্যের সব কটি দপ্তরে নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে পি.আর.টি.সি কার্যকর হচ্ছে না, বিক্ষোভ কংগ্রেসের
Image

রাজ্যের সব কটি দপ্তরে নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে পি.আর.টি.সি কার্যকর হচ্ছে না, বিক্ষোভ কংগ্রেসের

আগরতলা, ১ আগস্ট।। রাজ্যের সব কটি দপ্তরে নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে পি.আর.টি.সি কার্যকর হচ্ছে না। ফলে, বহিঃরাজ্যের যুবকরা রাজ্যে এসে বাকা পথে পি.আর.টি.সি বের করার সুযোগ পাচ্ছেন। এমনটাই অভিযোগ তুলে মঙ্গলবার প্রদেশ কংগ্রেস ভবন থেকে প্রদেশ যুব কংগ্রেস, প্রদেশ মহিলা কংগ্রেস, এন এস ইউ আই এবং প্রদেশ কংগ্রেস যৌথভাবে এক প্রতিবাদ কর্মসূচি সংঘটিত করেছে। তাঁরা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শ্রম দপ্তরের অফিসের সামনে গিয়ে বিক্ষোভে সামিল হয়েছেন। 

বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত প্রদেশ যুব কংগ্রেসের সহ-সভাপতি শাহাজান ইসলাম সরকারের সমালোচনা করে বলেন, গত কয়েকদিন আগে রাজ্য মন্ত্রিসভায় বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হয় রাজ্যের সমস্ত দপ্তরের নিয়োগের ক্ষেত্রে পিআরটিসি বাধ্যতামূলক। কিন্তু তারপরেও পিডব্লিউডি এবং ডেন্টাল কলেজে নিয়োগের ক্ষেত্রে পিআরটিসি বাধ্যতামূলক করা হয়নি। যার ফলে বহিঃরাজ্যের ছেলে মেয়েদের আবারো রাজ্যের চাকরি পাওয়ার ক্ষেত্রে বড় সুযোগ করে দিয়েছে ত্রিপুরা সরকার। পাশাপাশি যেসব দপ্তরে পি.আর.টি সি বাধ্যতামূলক করা হয়েছে সেসব দপ্তরেও ভুয়া পিআরটিসি’র মাধ্যমে চাকুরীর জন্য আবেদন করছে বহির্রাজ্যের যুবকরা। তাই এ ধরনের প্রতারণা রাজ্যের যুবকদের সাথে না করে বঞ্চনার দূরীকরণের দাবি জানায় যুব কংগ্রেস। ভুয়ো আর টি সি বের করার জন্য যেসব আধিকারিক সহযোগিতা করছেন তাঁদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করারও দাবি জানান তিনি।

Releated Posts

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026

সরকারের সমালোচনা করলেই সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করা হয় : জিতেন্দ্র

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: সরকারের সমালোচনা এবং জনস্বার্থের বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন তুললেই সংবাদমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা করা হয়। সম্প্রতি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

পুরসভা নির্বাচন ২০২৬: ১৭ সেপ্টেম্বর খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ, চূড়ান্ত তালিকা ২৫ সেপ্টেম্বর

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ২০২৬ সালের ত্রিপুরা পুরসভা নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করার সময়সূচি প্রকাশ করল ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ভিলেজ কমিটি ভোটে নিরাপত্তা জোরদার, ত্রিপুরায় ৭৪ কোম্পানি সিআরপিএফ মোতায়েন

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের অধীন আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে রাজ্যে নিরাপত্তা…

ByByTaniya Chakraborty Sep 16, 2026
Scroll to Top