News Flash

  • Home
  • দিনের খবর
  • জীবনযাত্রার মান যখন উন্নত হয়, তখন সেই শহরের উন্নয়নও দ্রুত হয় : প্রধানমন্ত্রী
Image

জীবনযাত্রার মান যখন উন্নত হয়, তখন সেই শহরের উন্নয়নও দ্রুত হয় : প্রধানমন্ত্রী

পুণে, ১ আগস্ট (হি.স.): আমাদের সরকার শহরে বসবাসরত, বিশেষত মধ্যবিত্তদের, পেশাদারদের জীবনযাত্রার মান্নোন্নয়নকে অগ্রাধিকার দেয়। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, জীবনযাত্রার মান যখন উন্নত হয়, তখন সেই শহরের উন্নয়নও দ্রুত হয়। আমাদের সরকার পুণের মতো শহরে জীবনযাত্রার মান উন্নত করার জন্য ক্রমাগত কাজ করছে। মঙ্গলবার পুণের শিবাজী নগর পুলিশ হেডকোয়ার্টারে আয়োজিত একটি অনুষ্ঠান থেকে পুণে মেট্রোর ফেজ ওয়ান-এর দু’টি করিডোরের সম্পূর্ণ অংশে পরিষেবার সূচনা করেছেন প্রধানমন্ত্রী মোদী, এছাড়াও বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন তিনি।

প্রধানমন্ত্রী বলেছেন, “শহরে জীবনযাত্রার মান উন্নয়নের প্রধান উল্লেখযোগ্য কারণগুলির মধ্যে একটি হল পরিচ্ছন্নতা বজায় রাখা। একটা সময় ছিল যখন উন্নত দেশগুলির শহরগুলিও পরিচ্ছন্নতার জন্য প্রশংসিত হতো; এখন আমরা ভারতের শহরগুলির জন্য এটি নিশ্চিত করছি।” মোদীর কথায়, “আমরা যদি ভারতের শহরে বসবাসকারী মানুষের জীবনযাত্রার মান বাড়াতে চাই, তাহলে আমাদের গণপরিবহনকে আধুনিকীকরণ করতে হবে। সেই কারণেই এখন ভারতের শহরগুলিতে মেট্রো নেটওয়ার্ক ক্রমাগত প্রসারিত হচ্ছে। নতুন ফ্লাইওভার তৈরি হচ্ছে, লাল বাতির সংখ্যা কমানোর ওপরও জোর দেওয়া হচ্ছে।”

Releated Posts

নিজের পছন্দের নিরাপত্তারক্ষী পাওয়া সম্ভব নয়: মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা প্রত্যাহারের অভিযোগ খারিজ করে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু…

ByByNews Desk Jun 18, 2026

অনুপ্রবেশ রোধে সাফল্যের জন্য শুভেন্দু অধিকারী সরকারকে প্রশংসা রাজ্যপালের

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি. ভি. আনন্দ বোস (আর.এন. রবি হিসেবে উল্লিখিত) বৃহস্পতিবার রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Jun 18, 2026

সমস্তিপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৩, আহত ৮

পাটনা, ১৮ জুন (আইএএনএস): বিহারের সমস্তিপুর জেলায় বৃহস্পতিবার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে এবং অন্তত আটজন…

ByByNews Desk Jun 18, 2026

কেরলে আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের তদন্তে তৎপর ইডি, হাসপাতাল-সহ একাধিক স্থানে তল্লাশি

কোচি, ১৮ জুন (আইএএনএস): কেরলকে কেন্দ্র করে পরিচালিত আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের অভিযোগে তদন্ত আরও জোরদার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top