News Flash

Image

বরপেটা জেলায় জাপানিজ এনসেফেলাইটিস ও ডেঙ্গুর প্রাদুর্ভাব

বরপেটা (অসম), ১ আগস্ট (হি.স.) : বরপেটা জেলায় বাড়ছে জাপানিজ এনসেফেলাইটিস ও ডেঙ্গু-আক্ৰান্তের সংখ্যা৷ সর্বশেষ খবর, জেলার বিভিন্ন প্রান্তে জাপানিজ এনসেফেলাইটিস এবং ডেঙ্গুতে আক্ৰান্তের সংখ্যা যথাক্রমে নয় (৯) এবং ১২, মোট ২১৷ তবে এর মধ্যে আশার খবর, বরপেটায় জাপানিজ এনসেফেলাইটিস বা ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে কারোর প্রাণহানী হয়নি৷

বরপেটা জেলায় বাহকজনিত রোগ নিয়ন্ত্ৰণ পরামৰ্শদাতা প্রকল্পের আধিকারিক জানান, গত বছরের তুলনায় এবার এই দুই রোগে আক্ৰান্তের সংখ্যা কম৷ এমন-কি এ বছর বরপেটায় একজনও ম্যালেরিয়ায় আক্ৰান্ত হননি৷ তিনি জানান, জাপানিজ এনসেফেলাইটিস বা ডেঙ্গু নিয়ন্ত্ৰণের জন্য ইতিমধ্যে শতাধিক স্থানে ফগিঙের (মশানাশক ধোঁয়া) ব্যবস্থা করা হচ্ছে৷ পাশাপাশি ওষুধযুক্ত মশারি, সতেচনতা অভিযান, মাইকিং ইত্যাদির মাধ্যমে এই রোগ নিয়ন্ত্ৰণের পদক্ষেপ নিয়েছেন তাঁরা, জানান বাহকজনিত রোগ নিয়ন্ত্ৰণ পরামৰ্শদাতা প্রকল্পের আধিকারিক৷

এদিকে জাপানিজ এনসেফেলাইটিস ছাড়াও ডেঙ্গু, ম্যালেরিয়ার মতো রোগ নিয়ন্ত্ৰণের জন্য বরপেটা জেলা বাহকজনিত রোগ নিয়ন্ত্ৰণ পরামৰ্শদাতা প্রকল্প-আধিকারিক জেলা প্ৰশাসনের সঙ্গে বৈঠক করে জেলার পুরসভা ও টাউন কমিটিগুলিকে ফগিং মেশিন কিনে দেওয়ার পরামৰ্শ দিয়েছেন বলে জানা গেছে৷

Releated Posts

জাতিগত অশান্তির মধ্যেও পড়াশোনায় অবিচল ছিল মণিপুরের ছাত্র-শিক্ষকরা: মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিনের জাতিগত অশান্তি ও সংকট সত্ত্বেও মণিপুরের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা শিক্ষার প্রতি তাঁদের অঙ্গীকারে…

ByByNews Desk Aug 1, 2026

পরিচ্ছন্ন জ্বালানিতে জোর, কম্প্রেসড বায়োগ্যাস নীতি ২০২৬ অনুমোদন করল অসম মন্ত্রিসভা

গুয়াহাটি, ৩১ জুলাই (আইএএনএস): পরিচ্ছন্ন জ্বালানির উৎপাদন বাড়ানো এবং রাজ্যে জৈব জ্বালানি খাতে বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে কম্প্রেসড বায়োগ্যাস…

ByByNews Desk Jul 31, 2026

মেঘালয়ে বেসরকারি সংস্থার ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ে রিপোর্ট তলব বিধানসভার কমিটির

শিলং, ৩১ জুলাই (আইএএনএস): মেঘালয় বিধানসভার পাবলিক আন্ডারটেকিংস কমিটি (সিওপিইউ) প্রায় ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ের অগ্রগতি…

ByByNews Desk Jul 31, 2026

অসমে বন্যা পরিস্থিতির অবনতি, মৃতের সংখ্যা বেড়ে ৮০; ক্ষতিগ্রস্ত ২.১২ লক্ষেরও বেশি মানুষ

গুয়াহাটি, ৩১ জুলাই: অসমে বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। রাজ্যের আটটি জেলায় বন্যার প্রভাবে ২ লক্ষ ১২ হাজার ৪৪১…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top