News Flash

  • Home
  • দিনের খবর
  • রোগীর মৃত্যুতে হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উত্তেজনা বালুরঘাট জেলা হাসপাতালে
Image

রোগীর মৃত্যুতে হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উত্তেজনা বালুরঘাট জেলা হাসপাতালে

বালুরঘাট, ১ আগস্ট (হি. স.) : রোগীর মৃত্যুতে হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠল। সোমবার রাতে উত্তেজনা ছড়ায় বালুরঘাট জেলা হাসপাতালে।

পরিবারের দাবি, রোগীর অবস্থা খারাপ তা বারবার জানানো হয়েছিল। কিন্তু সে কথা গ্রাহ্যই করেননি কর্তব্যরতরা। তাতেই ৬৫ বছর বয়সি বাসন্তী মহন্ত মারা যান বলে পরিবারের দাবি। এরপরই রাতে হাসপাতালে ভিড় জমান রোগীর আত্মীয়রা। অভিযোগ, ডাক্তার, নার্সদের ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। পরে খবর পেয়ে বালুরঘাট থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। হাসপাতাল কর্তৃপক্ষ গাফিলতির অভিযোগ পেলে খতিয়ে দেখবে বলে জানিয়েছে।

দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের দিওর গ্রামপঞ্চায়েতের দিলপছন্নর বাসিন্দা ছিলেন বাসন্তী মহন্ত। রবিবার বিকেলে জ্বর নিয়ে বালুরঘাট জেলা হাসপাতালে ভর্তি হন। পরিবারের দাবি, সোমবার সন্ধ্যা নাগাদ মারা যান বাসন্তীদেবী। তবে আগে থেকেই শরীর যে খারাপ হচ্ছে তা বোঝা যাচ্ছিল। খারাপ অবস্থার কথা সেখানে থাকা স্বাস্থ্যকর্মীদের জানানোও হয়। কিন্তু সে কথা কেউ আমলই দেননি বলে অভিযোগ পরিবারের। এমনকী চিকিৎসকরাও কানে তোলেননি বলে অভিযোগ। কার্যত বিনা চিকিৎসায় বাসন্তীদেবী মৃত্যুর কোলে ঢলে পড়েন বলে দাবি বাড়ির লোকজনের।

Releated Posts

নিজের পছন্দের নিরাপত্তারক্ষী পাওয়া সম্ভব নয়: মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা প্রত্যাহারের অভিযোগ খারিজ করে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু…

ByByNews Desk Jun 18, 2026

অনুপ্রবেশ রোধে সাফল্যের জন্য শুভেন্দু অধিকারী সরকারকে প্রশংসা রাজ্যপালের

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি. ভি. আনন্দ বোস (আর.এন. রবি হিসেবে উল্লিখিত) বৃহস্পতিবার রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Jun 18, 2026

সমস্তিপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৩, আহত ৮

পাটনা, ১৮ জুন (আইএএনএস): বিহারের সমস্তিপুর জেলায় বৃহস্পতিবার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে এবং অন্তত আটজন…

ByByNews Desk Jun 18, 2026

কেরলে আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের তদন্তে তৎপর ইডি, হাসপাতাল-সহ একাধিক স্থানে তল্লাশি

কোচি, ১৮ জুন (আইএএনএস): কেরলকে কেন্দ্র করে পরিচালিত আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের অভিযোগে তদন্ত আরও জোরদার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top