News Flash

  • Home
  • মুখ্য খবর
  • চাকরির দাবতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি জেআরবিটি উত্তীর্ণ বেকারদের
Image

চাকরির দাবতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি জেআরবিটি উত্তীর্ণ বেকারদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই৷৷  জাতির পিতা মহাত্মা গান্ধীর রঘুপতি রাঘব রাজা রাম গান গেয়ে নতুন পদ্ধতিতে আন্দোলন করলেন জেআরবিটি উত্তীর্ণ বেকার যুবক-যুবতীরা৷
রবিবার আগরতলা সিটি সেন্টারের সামনে বেকার যুবক-যুবতীরা রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকট চাকরির জন্য ভিক্ষে চাইছেন৷  তাদের দাবি গত দু’’বছর ধরে পরীক্ষা হওয়ার পর থেকে সরকার  তাল বাহানা করে যাচ্ছে৷তাই সরকার যাতে আর তালবাহানা না করে সেই অনুরোধে রাখলেন আজকের এই আন্দোলন থেকে৷
গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে রেজাল্ট প্রকাশিত হলেও গ্রুপ সির ইন্টারভিউ হলেও এখনো ফল প্রকাশ করছে না দপ্তর৷ তাই এই আন্দোলন বলে জানালেন বেকার যুবক-যুবতীরা৷ চাকুরী প্রত্যাশী বেকার যুবক যুবতীদের অবিলম্বে নিয়োগের ব্যবস্থা করতে তারা মুখ্যমন্ত্রী এবং দায়িত্বপ্রাপ্ত দপ্তরের কর্মকর্তাদের কাছে জোরালো দাবি জানিয়েছেন৷ অবিলম্বে বেকারদের ভবিষ্যতের কথা চিন্তা করে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করলে তারা বৃহত্তর আন্দোলনে শামিল হতে বাধ্য হবেন বলে স্পষ্ট বার্তা দিয়েছেন৷

Releated Posts

সিদ্ধিদাতা গণেশ পুজো ঘিরে উৎসবের আমেজ আগরতলায়

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  আজ সিদ্ধিদাতা গণেশ পুজো। এই উপলক্ষে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন এলাকায় জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে…

ByByReshmi Debnath Sep 14, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: টিটিএএডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিক (ডিএম ও কালেক্টর)…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোকানের টিনের ছাদ কেটে জুয়েলারি দোকানে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

রাজ্যে যে নাস্তিকতার পরিবেশ ছিল, তা পরিবর্তন করে আমরা আস্তিকতার পরিবেশ তৈরি করতে পেরেছি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: রাজ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশের পরিবর্তন হয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা।…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top