News Flash

  • Home
  • খেলা
  • স্পোর্টস স্কুল-কিল্লা মর্নিং ক্লাবের ম্যাচ দিয়ে আজ থেকে মহিলা ফুটবলের সুপার লীগ
Image

স্পোর্টস স্কুল-কিল্লা মর্নিং ক্লাবের ম্যাচ দিয়ে আজ থেকে মহিলা ফুটবলের সুপার লীগ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই।। প্রস্তুতি চূড়ান্ত। আগামীকাল থেকে সুপার লিগের খেলা শুরু হচ্ছে, মহিলা লিগ ফুটবলের। লীগের সেরা চারটি দলকে নিয়ে খেলা হচ্ছে। আগামীকাল সুপার লিগের প্রথম ম্যাচে ত্রিপুরা স্পোর্টস স্কুল ও কিল্লা মর্নিং ক্লাব পরস্পরের মুখোমুখি হবে। সকাল আটটায় শুরু হবে ম্যাচ। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের মহিলা লিগ ফুটবল কমিটির সচিব পার্থসারথি গুপ্ত গত বুধবারেই (২৬ জুলাই) সুপার লিগের সূচি ঘোষণা করেছেন। চার দলের মোট ছয়টি ম্যাচ হবে। সাত আগস্ট সুপার লিগের খেলা শেষ হবে। ৩১ জুলাই দ্বিতীয় ম্যাচে জম্পুইজলা প্লে সেন্টার খেলবে ফুলো ঝানু অ্যাথলেটিক্স ক্লাবের বিরুদ্ধে। সকাল আটটায় ম্যাচ। ১লা আগস্ট বিরতির পর, ২রা আগস্ট তৃতীয় ম্যাচে স্পোর্টস স্কুল খেলবে ফুলো ঝানু অ্যাথলেটিক্স ক্লাবের বিরুদ্ধে। সকাল আটটায় খেলা হবে। ৩ আগস্ট জম্পুইজলা প্লে সেন্টার ও কিল্লা মর্নিং ক্লাব পরস্পরের মুখোমুখি হবে, বিকেল পৌনে চারটায়। ৪ আগস্ট বিরতির পর ৫ আগস্ট ফুলো ঝানু অ্যাথলেটিক্স ক্লাব খেলবে কিল্লা মর্নিং ক্লাবের বিরুদ্ধে, বিকেল পৌনে চারটায়। ৭ আগস্ট সুপার লিগের শেষ ম্যাচে ত্রিপুরা স্পোর্টস স্কুল ও জন্পুইজলা প্লে সেন্টার পরস্পরের মুখোমুখি হবে বিকেল পৌনে চারটায়।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top