News Flash

  • Home
  • দিনের খবর
  • মহারাষ্ট্রের বুলধানায় দু’টি বাসের সংঘর্ষে মৃত ৬, আহত কমপক্ষে ২১ জন
Image

মহারাষ্ট্রের বুলধানায় দু’টি বাসের সংঘর্ষে মৃত ৬, আহত কমপক্ষে ২১ জন

বুলধানা, ২৯ জুলাই (হি.স.): মহারাষ্ট্রের বুলধানা জেলায় দু’টি বাসের সংঘর্ষে প্রাণ হারালেন ৬ জন। ভয়াবহ এই দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২১ জন। শনিবার ভোররাতে ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটেছে। জেলা কালেক্টর এইচ পি তুম্মোদ বলেছেন, শনিবার ভোররাতে দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে ৬ জনের মৃত্যু হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। মৃতদের মধ্যে দুই মহিলাও রয়েছেন।

শনিবার ভোররাত ২.৩০ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে বুলধানা জেলার মালিকাপুর শহরের একটি উড়ালপুলের ওপর। দু’টি বেসরকারি বাসের সংঘর্ষে এই প্রাণহানি। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত বাসের মধ্যে একটি অমরনাথ যাত্রার পরে হিঙ্গোলির পথে যাচ্ছিল, অন্যটি নাসিকের দিকে যাচ্ছিল।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top