News Flash

  • Home
  • দিনের খবর
  • উত্তর প্রদেশের উন্নাও-এ ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ হারালেন একই পরিবারের ৪ জন
Image

উত্তর প্রদেশের উন্নাও-এ ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ হারালেন একই পরিবারের ৪ জন

উন্নাও, ২৮ জুলাই (হি.স.) : উত্তর প্রদেশের উন্নাও জেলায় ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন একই পরিবারের ৪ জন সদস্য। অ্যাম্বুলেন্সে ছিলেন পরিবারের ৪ জন সদস্য, অ্যাম্বুলেন্সে পরিবারের এক সদস্যদের দেহ নিয়ে ফিরছিলেন তাঁরা। শুক্রবার ভোররাতে একটি অজ্ঞাত গাড়ি তাঁদের অ্যাম্বুলেন্সে ধাক্কা মারলে ৪ জনের মৃত্যু হয়। পুলিশ মামলা রুজু করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।

উন্নাও জেলার পূর্ব কোতোয়ালি থানার অন্তর্গত বিলেশ্বর মন্দিরের কাছে এই দুর্ঘটনাটি ঘটেছে। এই দুর্ঘটনায় পরিবারের অন্য একজন সদস্য গুরুতর আহত হয়েছেন। সার্কেল অফিসার (সিও) দীপক সিং বলেছেন, উন্নাও জেলার মৌরওয়ানের বাসিন্দা ধনীরাম সবিতা (৭৩) কানপুরের হ্যালেট হাসপাতালে মারা যান। তাঁর পরিবারের সদস্যরা একটি অ্যাম্বুলেন্সে করে মরদেহ বাড়িতে নিয়ে আসছিলেন। বাড়ি ফেরার পথে দুর্ঘটনাটি ঘটেছে।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top