News Flash

Image

প্রকাশ্যে ”গদর ২”-র ট্রেলার


মুম্বই, ২৭ জুলাই (হি.স.): অগাস্ট মাসেই মুক্তি পেতে চলেছে সানি দেওল ও আমিশা পটেল অভিনীত ”গদর ২” । বহু দিন ধরেই দর্শকরা অপেক্ষা করছিল এই ছবির ট্রেলারের জন্য । বুধবার কার্গিল বিজয় দিবসে প্রকাশ্যে এল সানি দেওল- অমিশা প্যাটেলের বহুচর্চিত ছবি ‘গদর ২’-এর ট্রেলার।

২২ বছর পর রুপোলি পর্দায় ফিরছে তারা আর সাকিনার প্রেম কথা! সানি দেওল এবং অমিশা প্য়াটেল অভিনীত ‘গদর: এক প্রেম কথা’ হিন্দি সিনেমার ইতিহাসের অন্যতম ব্যবসা সফল ছবি। ২০০১ সালে মুক্তি পেয়েছিল পরিচালক অনিল শর্মার এই ফিল্ম। এবার ছবির সিকুয়েল নিয়ে ফিরছে জুটি। সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার গদর ছবির ছোট্ট জিতে ওরফে চরণজিৎ-এর ভূমিকায় (তারা ও সিনার ছেলে) অভিনয় করা উৎকর্ষ শর্মাও থাকছেন এই ছবিতে। পরিচালক অনিল শর্মার পুত্র উৎকর্ষ। ছবির দ্বিতীয় পর্বেও তারা-শাকিনার ছেলের ভূমিকায় সেই উৎকর্ষ শর্মা ।
৩ মিনিটের এই ট্রেলার জুড়ে চেনা ভঙ্গিতে ধরা দিলেন ‘তারা সিং’ সানি দেওল। তাঁর ‘ঢাই কিলো’র হাতের ম্যাজিক, আর পাকিস্তানের মাটিতে দাঁড়িয়ে সে দেশের সেনাবাহিনীর সঙ্গে একা লড়াইয়ের অসাধ্য সাধনের টুকরো ঝলক উঠে এল ছবির ট্রেলারে। সঙ্গে থাকল মারকাটারি সংলাপ। হ্যান্ডপাম্প উপরে ফেলবার ঝলক না দেখা গেলেও হ্য়ান্ডপাম্পের দিকে সানির কটমটে চাউনি দেখেই পরের দৃশ্য কল্পনা করে ফেলেছে ভক্তরা। অ্যাকশনে ঠাসা এই ট্রেলারের শুরুতে ধরা পড়ে ‘ক্রাশ ইন্ডিয়া মুভমেন্ট’-এর ঝলক। ভারতীয় সেনার সতর্কবার্তা উপেক্ষা করে উত্তপ্ত পাকিস্তানে পা দেবে তারা সিং। গদর ছবিতে স্ত্রীকে ফিরিয়ে আনতে শ্বশুরবাড়ি গিয়েছিল তারা, এবার পাক সেনার হাতে বন্দি ছেলেকে ঘরে ফেরাতে লাহোরে হাজির তারা।

ক সেনার হাতে শিকল বন্দি জিতে। তার কারণ ট্রেলারে স্পষ্ট না হলেও, বারা মতোই প্রেমের টানেই সে দেশে হাজির সে, ইঙ্গিত তেমনই। মৃত্য়ুদণ্ডের সাজাপ্রাপ্ত জিতে জোর গলায় সেদেশের আর্মি জেনারেলকে বলে, ‘আমার বাপ এখানে এলে তোর এত টুকরো করবে গোটা পাকিস্তান গুনে শেষ করতে পারবে না’। চেনা মেজাজে সানি হাজির লাহোরে। সকিনাকে সে কথা দিয়েছে যে কোনও মূল্যে জিতেকে ফিরেয়ে আনবে। পাকিস্তানে পা দিয়েই হাতুড়ি দিয়ে একের পর সেনাকর্মীর মাথা গুঁড়িয়ে দিতে দেখা গেল সানিকে। এরপর পাক সেনাকে চ্যালেঞ্জ ছুড়ে তারা সিং জানায়- ‘এখানকার লোকজন সুযোগ পেলে ফের ভারতে গিয়েই বসবাস করবে, অর্ধেক পাকিস্তান খালি হয়ে যাবে। তোমার ভিক্ষার পাত্র নিয়ে ঘুরবে অথচ ভিক্ষা মিলবে না’।

প্রসঙ্গত,‘ক্রাশ ইন্ডিয়া মুভমেন্ট’ চালু হওয়ার পরের মাসেই শুরু হয় ১৯৭১-এর ভারত-পাক যুদ্ধ। সেই আবহ ধরা পড়বে এই ছবিতে। বুধবার ছবির ট্রেলার লঞ্চে সানি, আমিশা, উৎকর্ষের পাশাপাশি দেখা মিলল সিমরত কৌর, শরিক প্যাটেলের। ছিলেন ছবির মিউজিক্যাল টিম মিথুন, অলকা ইয়াগনিক, জুবিন নটিয়াল, আদিত্য নারায়ণরা। গদর ছবির দুটি কালজয়ী গান, ‘ঘর আজা পরদেশি’ এবং ‘মেয় নিকলা গড্ডি লেকে’ নতুনভাবে সাজানো হয়েছে সিকুয়েলের জন্য। সানির কথায়, ‘আমি সকলকে আশ্বস্ত করছি গদর ২-তে থাকবে দ্বিগুণ অ্যাকশন, ইমোশন আর এন্টারটেনমেন্ট’। আগামী ১১ আগস্ট মুক্তি পাবে এই ছবি।

Releated Posts

‘ভুল কাস্টিং, দুর্বল ভিএফএক্স’, ‘রামায়ণ’-এর ট্রেলার নিয়ে কটাক্ষ প্রিয়াঙ্কা চতুর্বেদীর

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): আসন্ন ভারতীয় মহাকাব্যভিত্তিক চলচ্চিত্র ‘রামায়ণ’-এর সদ্য প্রকাশিত ট্রেলার নিয়ে তীব্র সমালোচনা করলেন শিবসেনা (ইউবিটি)-র…

ByByNews Desk Jul 31, 2026

‘ডিক্লাসিফায়েড: অপারেশন সিঁদুর’-এ উঠে আসবে ভারতের ৮৮ ঘণ্টার সন্ত্রাসবিরোধী অভিযানের অজানা কাহিনি

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের সন্ত্রাসবিরোধী অভিযান ‘অপারেশন সিঁদুর’-কে কেন্দ্র করে নির্মিত তথ্যচিত্র-ধর্মী সিরিজ ‘ডিক্লাসিফায়েড: অপারেশন সিঁদুর’-এর প্রথম…

ByByNews Desk Jul 31, 2026

প্রতারণা, প্রাণনাশের হুমকির অভিযোগে অভিনেতা তথা প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ

কলকাতা, ২৯ জুলাই (আইএএনএস): বাংলা চলচ্চিত্রের অভিনেতা এবং তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে ₹৬৮ লক্ষ প্রতারণা,…

ByByNews Desk Jul 29, 2026

আন্তর্জাতিক বাঘ দিবসে আবাসস্থল রক্ষার বার্তা রণদীপ হুদার, বললেন— ‘বাঘকে বাঁচাতে হলে বন বাঁচান’

মুম্বই, ২৯ জুলাই (আইএএনএস): আন্তর্জাতিক বাঘ দিবস উপলক্ষে অভিনেতা ও বন্যপ্রাণীপ্রেমী রণদীপ হুদা বাঘের আবাসস্থল ও বন্যপ্রাণী করিডর…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top