News Flash

  • Home
  • দিনের খবর
  • গোয়ালপোখরে দুর্ঘটনায় মৃত্যু আইসিডিএস কর্মীর, জখম ২
Image

গোয়ালপোখরে দুর্ঘটনায় মৃত্যু আইসিডিএস কর্মীর, জখম ২

ইসলামপুর, ২৬ জুলাই (হি. স.) : কাজে যাওয়ার পথে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার লাড়ুখোয়া এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত্যু হল এক আইসিডিএস কর্মীর। জখম হয়েছে মৃত মহিলার শিশু সহ মোট দু’জন। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে ।

জানা গেছে, মৃত মহিলার নাম কবিতা মণ্ডল (৩০)। বাড়ি ইসলামপুর থানার গাইসাল ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের দস্তোরা এলাকায়। তিনি গাইসল ১ গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সদস্য ছিলেন। এদিন স্কুটার নিয়ে কাজে যাচ্ছিলেন কবিতা। লাড়ুখোয়া এলাকায় পেছন থেকে একটি বাইক তাঁর স্কুটারে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় কবিতার। জখম হয় স্কুটারে থাকা তাঁর শিশু সহ দু’জন। জখম দু’জন ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।

এদিকে, ঘটনার পরই বাইক ছেড়ে পালিয়ে যায় চালক। গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাইকটি আটক করে তদন্ত শুরু করেছে। মৃত মহিলার পরিবারের সঙ্গে দেখা করতে আসেন তৃণমূলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top