News Flash

  • Home
  • Uncategorized
  • গরীব কলোনীতে জল সরবরাহ নিয়ে টালবাহানা
Image

গরীব কলোনীতে জল সরবরাহ নিয়ে টালবাহানা

water tape-5নিজস্ব প্রতিনিধি, কল্যাণপুর, ২৮ এপ্রিল৷৷ দীর্ঘদিনের দাবি ৯৩ পরিবারে পানীয় জলের সুবিধা মিলবে গরীব কলোনি বস্তি বাসীর স্বপ্ণ প্রথমেই ভেঙ্গে তছনছ৷ বহু মূল্যের সরকারি গাড়িপড়ে রয়েছে পরিত্যক্ত অবস্থায়৷ ঘটনা কল্যাণপুর ব্লক এলাকার পশ্চিম ঘিলাতলী গ্রাম পঞ্চায়েতের খগেন্দ্র বল কলোনী এলাকায়৷ যা এই পঞ্চায়েতটি ছিল ঘিলাতলী পঞ্চায়েতের আওতায়৷ ২০১৪ সাল থেকে জিএস ২১ ডব্লিউসি৬৪৯২ নম্বরের গাড়ি রয়েছে দাঁড়িয়ে৷ এলাকাবাসীদের জন্য জলের সমস্যা নিরসনে জলের ট্যাঙ্ক বসানো হবে বলে এই গাড়িটি আসে৷ কিন্তু জলের ট্যাঙ্ক তৈরি না হতে দেখে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ দেখা দেয়৷ গাড়িটি যখন দাঁড়িয়ে আছে, এলাকাবাসীর মধ্যে প্রশ্ণ উঠতে শুরু করেছিল বোধহয় জলের ট্যাঙ্ক হবে৷ দুই বৎসর পেরিয়ে যাচ্ছে জলের ট্যাঙ্কারের দেখা নেই৷ গাড়িরও কোন খোঁজখবর নেই৷ জনৈক এলাকাবাসী জানান, গাড়ির মালিক ও ডিপার্টমেন্টের লোকেরা এসে কিছুদিন বাদেবাদে তেল খুলে নিচ্ছেন৷
আবার গাড়ির পাইপও নিতে দেখা গেছে৷ এরকমদৃশ্য দেখতে পেয়ে তৎকালীন প্রধান রূপচান সরকারকে জিজ্ঞেস করলে জানান, জলের ট্যাঙ্ক হবে৷ কিছুদিন বাদে কৈলাসহর থেকে গাড়ির সামনে লোক আসতে গ্রামবাসীরা গিয়ে জিজ্ঞেস করেন জলের ট্যাঙ্কারের খবর কি তিনিও জানান জলের ট্যাঙ্ক হবে৷ এদিকে, বহুমূল্যের সরকারি গাড়ি পড়ে রয়েছে তার দায়িত্ব কে নেবে৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top