News Flash

Image

পৃথক পথ দুর্ঘটনায় আহত চার

ACCIDENTনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ এপ্রিল৷৷ রাজ্যে পথ দুর্ঘটনা ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে৷ আগরতলার লেইক চৌমুহনী এবং বিশ্রামগঞ্জে পৃথক পথ দুর্ঘটনায় চারজন গুরুতরভাবে আহত হয়েছেন৷ আহতদের জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ সংবাদ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর বারটা নাগাদ বিশ্রামগঞ্জ বাজার থেকে একটি সুকটিতে করে পিতা পুত্র সহ তিনজন রামনগর ধনাচরস্থিত নিজ বাড়িতে ফিরছিলেন৷ হঠাৎই একটি দ্রুতগামী কমান্ডার জিপ সুকটিটিকে ধাক্কা দেয়৷ তাতে সুকটি নিয়ে ছিটকে পড়ে তিনজনই গুরুতরভাবে আহত হন৷ তাদেরকে প্রথমে বিশ্রামগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ প্রত্যেকের মাথায় আঘাত লেগেছে৷ বিশ্রামগঞ্জ হাসপাতাল থেকে তাদেরকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে৷ আহতরা হল সুকটি চালক বিশুভূষণ দেববর্মা, শম্ভু দেববর্মা এবং তার পুত্র বিশ্বজিৎ দেববর্মা৷ কমান্ডার জিপের চালক দ্রুতগামীতা ও অসাবধানতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন৷ এব্যাপারে বিশ্রামগঞ্জ থানায় একটি মামলা গৃহীত হয়েছে৷ পুলিশ গাড়ি ও সুকটি আটক করেছে৷
এদিকে, লেইক চৌমুহনীতে বাবার বাই সাইকেল থেকে ছিটকে পড়ে একটি পণ্যবাহী গাড়ির সঙ্গে ধাক্কা লেগে গুরুতর ভাবে জখম হয়েছে এক বালক৷ তার নাম স্যামল দেববর্মা৷ তাকে আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
বৃহস্পতিবার দুপুর দেড়টা নাগাদ লেইক চৌমুহনীতে পথ দুর্ঘটনায় এক বালক ও গুরুত্বরভাবে আহত হয়েছে৷ আহত বালকের নাম শ্যামল দেববর্মা৷ বাবার নাম সুনীল দেববর্মা৷ বাবার সঙ্গে বাইসাইকেলে করে যাচ্ছিল বালকটি৷ হঠাৎ বাইসাইকেলটি একটি পন্যবাহী মিনি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে৷ তাতে বাইসাইকেল থেকে ছিটকে পড়ে গাড়িটির সঙ্গে ধাক্কা লাগে বালকটি৷ গাড়িটি তাকে বেস কয়েক ফুট জায়গা টেনে হেঁছড়ে নিয়ে যায়৷ তাতে রক্তাক্ত হয় বালকটি৷ বালকটিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ বর্তমানে সে জিবিতে চিকিৎসাধীন৷
অল্পেতে প্রানে বেঁচেছে বালকটি৷ গাড়ির চালক সতর্ক না থাকলে দুর্ঘটনাটি আরও ভয়ঙ্কর হতো বলে অভিমত ব্যক্ত করেছেন প্রত্যক্ষকর্মীরা৷ পুলিশ এব্যাপারে একটি মামলা গ্রহন করে তদন্ত শুরু করেছে৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top