News Flash

  • Home
  • দিনের খবর
  • রায়গড় দুর্ঘটনায় শোক প্রকাশ করলেন অজিত পাওয়ার, জন্মদিন পালন করবেন না উপমুখ্যমন্ত্রী
Image

রায়গড় দুর্ঘটনায় শোক প্রকাশ করলেন অজিত পাওয়ার, জন্মদিন পালন করবেন না উপমুখ্যমন্ত্রী


মুম্বই, ২০ জুলাই (হি.স.) : রায়গড় জেলার ইরসালওয়াড়ি গ্রামে ভূমিধসের ভয়াবহ দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। জানিয়েছেন এ বছর জন্মদিন পালন করবেন না তিনি।

আগামী ২২ জুলাই শনিবার অজিত পাওয়ারের জন্মদিন। রাজ্য জুড়ে তাঁর সমর্থক, কর্মী এবং শুভাকাঙ্ক্ষীরা প্রতি বছর জমকালোভাবে তাঁর জন্মদিন উদযাপন করেন। অজিত পাওয়ার তার সমর্থকদের ইরসালওয়াড়ি দুর্ঘটনার কারণে তাঁর জন্মদিন পালন না করার জন্য অনুরোধ করেছেন।

খালাপুরের ইরসালওয়াড়ির ঠাকুরওয়াড়িতে বুধবার রাতে প্রবল বৃষ্টির পর গ্রামে ভূমিধসের ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে এবং বহু মানুষ আহত হয়েছে। মাটি ও পাথরের আঘাতে প্রায় ২৫ থেকে ৩০টি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এসব বাড়ির প্রায় শতাধিক নাগরিক ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে এনডিআরএফ উদ্ধারকারী দল। খোদ মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, শিল্পমন্ত্রী উদয় সামন্ত, বন্দর উন্নয়ন মন্ত্রী দাদা ভুসে এবং অন্যান্য মন্ত্রীরাও সেখানে উপস্থিত রয়েছেন।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top