News Flash

  • Home
  • দিনের খবর
  • সর্বদলীয় বৈঠকের পৌরহিত্য করলেন রাজনাথ সিং, ২০ জুলাই থেকে শুরু সংসদের বাদল অধিবেশন
Image

সর্বদলীয় বৈঠকের পৌরহিত্য করলেন রাজনাথ সিং, ২০ জুলাই থেকে শুরু সংসদের বাদল অধিবেশন

নয়াদিল্লি, ১৯ জুলাই (হি.স.): সংসদের বাদল অধিবেশন শুরু হচ্ছে ২০ জুলাই, বৃহস্পতিবার। চলবে আগস্ট মাসের ১১ তারিখ পর্যন্ত। বাদল অধিবেশনের প্রাক্কালে বুধবার সর্বদলীয় বৈঠকের পৌরহিত্য করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এই বৈঠকে প্রায় সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সূত্রের খবর, এদিনের সর্বদলীয় বৈঠকে কেন্দ্রীয় সরকার সমস্ত দলকে জানিয়েছে যে সরকার মণিপুর ইস্যুতে আলোচনা করতে প্রস্তুত।

প্রসঙ্গত, ২০ জুলাই থেকে শুরু হবে সংসদের বাদল অধিবেশন, চলবে ১১ আগস্ট পর্যন্ত। এবারের বাদল অধিবেশনে ইতিবাচক ও ফলপ্রসূ আলোচনায় অবদান রাখার জন্য সমস্ত রাজনৈতিক দলের কাছে আবেদন জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এবারের বাদল অধিবেশন যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে পারে, এই অধিবেশনে বিভিন্ন বিল পাশ ও উত্থাপন করতে পারে নরেন্দ্র মোদী সরকার।

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top