News Flash

  • Home
  • Uncategorized
  • গার্হস্থ্য হিংসায় বলি গৃহবধূ
Image

গার্হস্থ্য হিংসায় বলি গৃহবধূ

domestic violanceনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ এপ্রিল৷৷ ফের রাজ্যে গার্হস্থ্য হিংসার শিকার জনৈকা গৃহবধূ৷ অভিযোগ, স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন মিলে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মুখে বিষ ঢেলে হত্যা করেছেন৷ জানা গেছে, শিপ্রা সূত্রধর নামে ঐ গৃহবধূর আজ জিবি হাসপাতালে মৃত্যু হয়েছে৷ বুধবার সকালে বামুটিয়া কলকলিয়াতে এই ঘটনাটি ঘটেছে৷ মৃতার পরিবারের সদস্যরা অভিযোগ করে জানিয়েছেন, ঐ গৃহবধূর স্বামী ও শ্বশুর বাড়ির লোকজনেরা মিলে তাকে বিষ খাইয়ে হত্যা করেছে৷ এদিকে, মৃতার স্বামীর বক্তব্য, সকালে ঘুম থেকে উঠেই সে তার স্ত্রীর মুখ দিয়ে সাদা ফেনা বেরুচ্ছে দেখতে পান৷ সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন৷ মৃতার স্বামীর দাবি তার স্ত্রী আত্মহত্যা করেছেন৷ তবে, আত্মহত্যার পেছনে কোন রহস্য সম্পর্কে মৃতার স্বামী কিছুই জানাতে পারেননি৷
এদিকে, মৃতার পরিবারের সদস্যরা জানিয়েছেন, আট মাস আগে সামাজিক রীতিনীতি মেনে তাদের মেয়ে শিপ্রাকে কলকলিয়ার বাসিন্দা সঞ্জয় সূত্রধরের সাথে বিয়ে দেওয়া হয়৷ বিয়ের পর থেকেই শিপ্রার উপর অমানসিক অত্যাচার চালাতেন তার স্বামী ও শ্বশুর বাড়ির লোকজনেরা৷ এরই চূড়ান্ত পরিণতি আজ সকালে বিষ খাইয়ে তাদের মেয়েকে খুন করা হয়েছে৷ গৃহবধূর আকস্মিক মৃত্যুতে কলকলিয়ায় জনমনে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে৷ মৃতার পরিবারের সদস্যরা দোষীদের বিরুদ্ধে মামলা করবেন বলে জানিয়েছেন৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top