News Flash

  • Home
  • Uncategorized
  • লোকসভায় সরব সাংসদ জীতেন্দ্র চৌধুরী, দেশের সার্বিক বিকাশের স্বার্থেই উত্তরপূর্বাঞ্চলের উন্নয়নে দৃষ্টিভঙ্গীর উদারতা এবং পরিবর্তন চাই
Image

লোকসভায় সরব সাংসদ জীতেন্দ্র চৌধুরী, দেশের সার্বিক বিকাশের স্বার্থেই উত্তরপূর্বাঞ্চলের উন্নয়নে দৃষ্টিভঙ্গীর উদারতা এবং পরিবর্তন চাই

জীতেন্দ্র চৌধুরী
জীতেন্দ্র চৌধুরী

নয়াদিল্লি, ২৭ এপ্রিল৷৷ উত্তরপূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের ব্যয় বরাদ্দের উপরআলোচনায় অংশ গ্রহণকরে আজ লোকসভায় ত্রিপুরার সাংসদ জীতেন্দ্র চৌধুরী বলেন, স্বাধীনতার পর থেকেই উত্তরপূর্বাঞ্চলের প্রতি আর্থিক বঞ্চনা অব্যাহত৷ তারসাথে বিরাজ করছে সুনির্দিষ্ট লক্ষ্যের অভাব৷ মূলত, এই দুটি কারণেই দারুণ সম্ভাবনাময় একটি অঞ্চল আজ নানাবিধ সমস্যায় ধঁুকছে৷ তার দায় অতীত এবং বর্তমান উভয় সরকারের উপরই বর্তায়৷
শ্রী চৌধুরী বলেন, আর্থিক বঞ্চনার পরম্পরা চলতি বাজেটেও প্রকট৷ উপা এবং এনডিএ উভয় সরকারই বলছে কেন্দ্রীয় সরকারের প্রতিটি মন্ত্রক নূ্যনতম দশ শতাংশ অর্থ উত্তরপূর্বাঞ্চলে খরচ করা হবে বা হচ্ছে৷ চলতি বাজেটে পরিকল্পনা খাতে সাড়ে পাঁচ লক্ষ টাকা ব্যয় বরাদ্দের হিসেবে পঞ্চান্ন হাজারটাকা বরাদ্দ হওয়ার কথা৷ কিন্তু ছাপান্নটি মন্ত্রক মিলে বরাদ্দ করেছে মাত্র তেত্রিশ হাজার সাতানববই কোটি টাকা৷ বাইশ হাজার কোটি টাকা কম৷ তার মধ্যে উত্তরপূর্বাঞ্চল উন্নয়নমন্ত্রকের বরাদ্দ মাত্র দুই হাজার চারশ ষাট কোটি টাকা৷ প্রধানমন্ত্রীর ভাষণের সাথে বাস্তবের বিস্তর পার্থক্য৷
শ্রীচৌধুরী বলেন, এটা অত্যন্ত পরিতাপের যে দেশ পরিচালকদের ব্যর্থতার কারণে উত্তরপূর্বাঞ্চল সম্পর্কে দেশের বাকি অংশের মানুষের মনে অত্যন্ত ভুল ধারণা তৈরি হয়েছে৷ অনেকে মনে করেন উত্তরপূর্বাঞ্চল এখানে শুধুমাত্র উগ্রবাদ এবং বিচ্ছিন্নতাবাদের দাপাদাপি, স্বাধীন উত্তরপূর্বাঞ্চল, স্বাধীন নাগাল্যান্ড ও স্বাধীন মণিপুরের স্লোগান, উলফা, এনএসসিএন, এনএলএফটি এবং টাইগার্স ফোর্সের আস্ফালন৷ কিন্তু উত্তরপূর্বাঞ্চলের জনগণ বহু ভাষা ও সংসৃকতিতে বিভক্ত হলেও তাঁরা কতটুকু স্মরণসিধে এবং দেশপ্রেমিক এ চিত্র তুলে ধরা হয় না৷ নেতাজী সুভাষ বসুর আজাদ হিন্দ ফৌজের নেতৃত্বে এই অঞ্চলেই মণিপুরের মাটিতে প্রথম স্বাধীন ভারতের পতাকা উত্তোলিত হয়েছিল৷ সেই লড়াইয়ে নাগা, কুকী এবং মণিপুরীরা ও অংশগ্রহণ করেছিলেন৷ সে ভিত্তি এখনও অটুটু৷
শ্রীচৌধুরী বলেন, উত্তরপূর্বাঞ্চলের অফুরন্ত সম্ভাবনা সমূহকে কাজে লাগিয়ে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করতে হবে৷ উত্তরপূর্বাঞ্চল পৃথিবীর ১২টি সমৃদ্ধ জৈব বৈচিত্র অঞ্চলের মধ্যে অন্যতম৷ অরণ্য, নদী, জলাধার, পাহাড়, ফল, ফুল, পশু, পাখি এবং অসংখ্য উদ্ভিদে ভরপুর এই অঞ্চল৷ দেশের অন্যতম সমৃদ্ধ কৃষি অঞ্চল, যেখানে বর্ষা ঋতু ছাড়াও বছরের প্রায় অধিক সময়ে বৃষ্টি হয়৷ বৃষ্টিপাতের মাত্রাও বেশী৷ এখন পর্যন্ত প্রাকৃতিক গ্যাস, পেট্রোলিয়াম, কয়লা, লাইম এবং ইউরোনিয়াম ভান্ডার আবিষ্কার হয়েছে৷ আরো অনেক কিছু অনাবিষৃকত রয়েছে৷ ত্রিপুরা বর্তমানে দেশের দ্বিতীয় বৃহত্তম রাবার উৎপাদক রাজ্য৷ অন্য রাজ্যেও তার ব্যাপক সম্ভাবনা রয়েছে৷
বিশেষজ্ঞদের অনুমান একমাত্র অরুণাচল প্রদেশেই লক্ষাধিক মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা রয়েছে৷ পর্যটন বিকাশের জন্য আদর্শ অঞ্চল৷ পরিবেশ, ধর্মীয় ক্ষেত্রে এবং পুরাতাত্ত্বিক এলাকা ভিত্তিক পর্যটন বিকাশের সম্ভাবনা রয়েছে৷ এই অঞ্চন্েলর বৈচিত্র্যময় ভাষা ও সংসৃকতির সম্ভার তার জন্য উপযুক্ত ক্ষেত্র৷
কৃষি উৎপাদনের সিংহভাগই জৈবিক বা অর্গানিক হাব গড়ে তোলার আদর্শ ক্ষেত্র৷ তার সাথে রয়েছে ভেষজ শিল্প গড়ে তোলার প্রচুর সম্ভাবনা৷ আয়তনে দেশের আটভাগ হলেও জনসংখ্যার মাত্র চার ভাগ মানুষের বাস৷ এটাও উন্নয়নের সুবিধার অন্যদিক৷ উত্তরপূর্বাঞ্চল সাক্ষরতার দিক থেকে বরাবরই দেশের অন্য অংশ থেকে এগিয়ে৷ ত্রিপুরা ও মিজোরাম বর্তমানে সাক্ষরতার মানচিত্রে প্রথম ও তৃতীয় স্থানে৷
জীতেন্দ্র চৌধুরী বলেন উন্নয়নের এক সম্ভাবনা থাকার পরও কেন তাহলে উত্তরপূর্বাঞ্চল পিছিয়ে রয়েছে? তার কারণ সঠিক পরিকল্পনা ও সমন্বয়ের অভাব৷ দেশভাগের কারণে একদিকে সীমান্তবেষ্টিত বিচ্ছিন্ন এবং অপ্রতুল যোগাযোগ ব্যবস্থা৷ বেশিরভাগ রাজ্য ছোট ছোট হওয়ার কারণে এবং সম্পদ আহরণের জন্য পরিকাঠামো তৈরি না হওয়ার কারণে নিজস্ব রাজস্ব সংগ্রহে দুর্বলতা৷ এই দুর্বলতা থেকে উত্তরপূর্বাঞ্চলকে বের করে নিয়ে আসার জন্য উত্তরপূর্বাঞ্চল মন্ত্রক বা অন্যান্য মন্ত্রকের পরিকল্পনা বা বরাদ্দে গতানুগতিক তার বাইরে নতুন কিছুর চিহ্ণ নেই৷
সুনির্দিষ্ট প্রস্তাব দিয়ে শ্রী চৌধুরী বলেন, এনইসিকে সত্যিই পরিকল্পনা গ্রহণে সক্ষম এমন সংস্থায় উন্নীতকরণ নতুবা এটাকে ভেঙ্গে দিন৷ বাকি দেশের সাথে এবং আন্তরাজ্য যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে একটা বহুমুখী প্রকল্প ঘোষণা করুন৷ স্থল, জল এবং আকাশ সবপথেই যোগাযোগের ব্যবস্থা উন্নতকরণ৷ তার সাথে প্রতিবেশী দেশগুলির সাথেও যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলুন৷ উত্তরপূর্বাঞ্চলের সমপরিমাণ বাঁশ সম্পদকে ভিত্তি করে চিন এক হাজার মিলিয়ন ডলার আয় করছে৷ বিস্তর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে৷ কিন্তু এটা নিয়ে আমাদের এখনও কোন চিন্তাভাবনা নেই৷ তিনি ব্যাম্বো বোর্ড গড়ে তোলার প্রস্তাব দেন৷
শ্রীচৌধুরী আরো বলেন, বর্তমান সরকার যদি সত্যিই এই অঞ্চলের উন্নয়নে আন্তরিক হন৮০-র দশকে গঠিত শুক্লা কমিশনের রিপোর্ট এবং প্রথম উপা সরকারের সময়ে তৈরি করে ভিশন ২০২০-র পাতাগুলি একটু উল্টে দেখুন৷ তিনি ন্যারামেক ও নিডফাই-র দৈন্যদশার কথা তুলে ধরেন৷ পরে ভারপ্রাপ্তমন্ত্রী ড জীতেন্দ্র সিং জবাবি ভাষণ দিতে উঠলে শ্রীচৌধুরী এনএলসিপিআর সম্পর্কে মোদি সরকারের দৃষ্টিভঙ্গী কি তা চেপে ধরলে শ্রী সিং অর্থমন্ত্রীর দোহাই দিয়ে বসে পড়েন৷ এই ব্যয় বরাদ্দের উপর বক্তব্য রাখতে গিয়ে বিজেপি, জেডি(ইউ) এবং উত্তরপূর্বাঞ্চলের বিভিন্ন দলের সাংসদেরা বক্তব্য রাখতে গিয়ে বঞ্চনার অবসান ঘটিয়ে শুধুমাত্র বিড়ম্বনা না করে বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণের দাবি জানান৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top