News Flash

  • Home
  • দিনের খবর
  • ফের সরান হল নন্দীগ্রাম দুই নম্বর ব্লকের তৃণমূল সভাপতিকে
Image

ফের সরান হল নন্দীগ্রাম দুই নম্বর ব্লকের তৃণমূল সভাপতিকে

নন্দীগ্রাম, ১৫ জুলাই (হি. স.) : গত ১০ মাসের মধ্যেই ফের বদল করে দেওয়া হল নন্দীগ্রামের ২ নম্বর ব্লকের তৃণমূল সভাপতিকে। নন্দীগ্রাম দুই নম্বর ব্লক তৃণমূলের দায়িত্বে থাকা অরুণাভ ভুঁইঞাকে সরিয়ে তাঁর জায়গায় আনা হচ্ছে তবে নাড়ুগোপাল জানা নামে একজন বর্ষীয়ান নেতাকে। ওই ব্লকে এর আগেও তিনি অঞ্চল কমিটির দায়িত্বে ছিলেন বলে জেলা সভাপতি সৌমেন মহাপাত্র জানিয়েছেন।

গত বছর সেপ্টেম্বর মাসে নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি হিসেবে বাপ্পাদিত্য গর্গ ও ২ নম্বর ব্লকের সভাপতি হিসেবে অরুণাভ ভুঁইঞার মনোনীত করেন তৃণমূল নেতৃত্ব। এই অরুণাভ হলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সহ সভাধিপতি শেখ সুফিয়ানের বিরুদ্ধ লবি। অরুণাভ ভুঁইঞার নাম ঘোষণার হওয়ার পরই নন্দীগ্রামে তৃণমূল কর্মীদের একাংশের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল। ক্ষুব্ধ হয়েছিলেন নন্দীগ্রাম ২ পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষও। বিক্ষুব্ধদের অভিযোগ ছিল, তাঁদের সঙ্গে কোনও রকমের আলোচনা না করেই অরুণাভ ভুঁইঞাকে ব্লকের সভাপতি করা হয়েছে। তাঁরা এক সপ্তাহের মধ্যেই সভাপতি বদলের দাবি জানিয়েছিলেন। তা অবশ্য বাস্তবায়িত হয়নি। কিন্তু ১০ মাসের মধ্যেই ফের বদল করে দেওয়া হল ২ নম্বর ব্লকের সভাপতিকে। রাজনৈতিক মহলের একাংশের ব্যাখ্যা, তার কারণ হতে পারে এবারের পঞ্চায়েত নির্বাচনের ফল।

২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনেও নন্দীগ্রামে দেখা গিয়েছে শুভেন্দু ম্যাজিক। তাঁর বিধানসভা কেন্দ্রে একাধিক গ্রাম পঞ্চায়েত আসনে জিতেছে বিজেপি। পূর্ব মেদিনীপুর জেলায় ২২৩ টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে তৃণমূলের দখলে গিয়েছে ৪৪ টি ও বিজেপির দখলে গিয়েছে ১৮টি। পূর্ব মেদিনীপুরে মোট গ্রাম পঞ্চায়েত আসন ৪২৯০টি।

নির্বাচনের আগে থেকেই নন্দীগ্রাম থেকে তৃণমূলকে উৎখাত করার ডাক দিয়েছিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম ২ পঞ্চায়েত সমিতিতে শাসকদল তৃণমূলকে বেশ কিছুটা পিছনে ফেলে প্রথম স্থানে রয়েছে পদ্মশিবিরে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে, হতে পারে তারই কোপ পড়েছে ব্লকের সভাপতির ওপর। 

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top