News Flash

  • Home
  • প্রধান খবর
  • দিল্লিতে দুটি ট্রাকের সংঘর্ষে মৃত ৪, আহাত একাধিক
Image

দিল্লিতে দুটি ট্রাকের সংঘর্ষে মৃত ৪, আহাত একাধিক

নয়াদিল্লি, ১৩ জুলাই (হি. স.) : উত্তর দিল্লির আলিপুরের জিটি কার্নাল রোডে দুটি ট্রাকের সংঘর্ষে মৃত্যু হল কমপক্ষে চারজনের। আহত হয়েছেন আরও কয়েকজন। আহতদের মধ্যে একজনের অবস্থা সঙ্কটজনক। বুধবার মধ্য রাতে দুর্ঘটনাটি ঘটেছে।

জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত দুটি ট্রাকের মধ্যে একটি ট্রাকে কানওয়ার যাত্রার জন্য পুণ্যার্থীরা হরিদ্বারে যাচ্ছিলেন। ট্রাকে কমপক্ষে ২০ জন যাত্রী ছিলেন। উত্তর দিল্লির কাছে হঠাৎ দুর্ঘটনা ঘটে। একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে ডিভাইডারে। সেখানেও থামেনি ট্রাকটি। উল্টোদিক থেকে আসা কানওয়ার যাত্রীদের ট্রাকে ধাক্কা মারে অপর ট্রাকটি। সংঘর্ষের অভিঘাত এতটাই বেশি ছিল যে দুমড়ে মুচড়ে যায় দুটি ট্রাকই। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪ জনের। আহত হন আরও ১৫ জন। আহতদের মধ্যে একজনের অবস্থা সঙ্কটজনক বলেই জানা গিয়েছে। ঘাতক ট্রাকটির চালক পলাতক। তাঁকে গ্রেফতার করার জন্য তল্লাশি অভিযান শুরু করা হয়েছে।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার ভেঙে উল্টোদিকের লেনে চলে আসে এবং মুখোমুখি সংঘর্ষ হয় দুটি ট্রাকের।

Releated Posts

পশ্চিম এশিয়া সংঘাত ৪০ দিনের বেশি চললে বিশ্বে খাদ্যদ্রব্যের দাম আরও বাড়বে : এফএও সতর্কবার্তা

নয়াদিল্লি, ৩ এপ্রিল : পশ্চিম এশিয়ার সংঘাত দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে খাদ্যদ্রব্যের দাম আরও বাড়তে পারে বলে সতর্ক করল…

ByBySandeep Biswas Apr 3, 2026

বিজেপি ক্ষমতায় এলে আসন পুনর্বিন্যাসের মাধ্যমে বাংলা ভাগ করবে : মমতা

কলকাতা, ৩ এপ্রিল : মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার দাবি করেছেন, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) যদি রাজ্যে ক্ষমতায় আসে, তাহলে…

ByBySandeep Biswas Apr 3, 2026

অসমের সংস্কৃতি রক্ষায় মানুষ এনডিএ-কে পুনরায় নির্বাচিত করার সিদ্ধান্ত নিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

গুয়াহাটি, ৩ এপ্রিল (আইএএনএস): শুক্রবার গোয়ালপাড়া জেলার দুধনৈতে এক বিশাল জনসভায় ভাষণ দেওয়ার সময় কংগ্রেসের তীব্র সমালোচনা করে…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

৩ বছরে কর্ণাটকের ২,৮০৯ কৃষকের মৃত্যু; মানুষকে প্রতারিত করছে কংগ্রেস সরকার: কেন্দ্রীয় মন্ত্রী

বাগালকোট (কর্ণাটক), ৩ এপ্রিল (আইএএনএস) :— রেল ও জলশক্তি দপ্তরের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ভি. সোমান্না দাবি করেছেন যে, দ্বিতীয়…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top