News Flash

  • Home
  • দেশ
  • দিল্লি-মেরঠ এক্সপ্রেসওয়েতে স্কুল বাস ও গাড়ির সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত দু’জন
Image

দিল্লি-মেরঠ এক্সপ্রেসওয়েতে স্কুল বাস ও গাড়ির সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত দু’জন

গাজিয়াবাদ, ১১ জুলাই (হি.স.): উত্তর প্রদেশের গাজিয়াবাদের কাছে দিল্লি-মেরঠ এক্সপ্রেসওয়ের ওপর স্কুল বাস ও একটি গাড়ির মধ্যে সংঘর্ষে প্রাণ হারালেন ৬ জন। ভয়াবহ এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দু’জন। মঙ্গলবার সকালে গাজিয়াবাদ ৯ নম্বর জাতীয় সড়কে একটি স্কুল বাস ও গাড়ির সংঘর্ষ হয়। দুর্ঘটনার সময় স্কুল বাসটিতে কোনও ছাত্র-ছাত্রী ছিল না এবং বাসটি ভুল দিক থেকে আসছিল বলে জানা গিয়েছে। স্কুল বাসের চালককে গ্রেফতার করেছে পুলিশ।

এডিসিপি (ট্র্যাফিক) আর কে কুশওয়াহ বলেছেন, “স্কুল বাস ও গাড়ির সংঘর্ষে ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয় এবং দু’জন গুরুতর আহত হয়েছেন। গাজিপুর থেকে সিএনজি নিয়ে ভুল দিক থেকে আসছিল বাস চালক। টিইউভিটি (গাড়ি) মেরঠের দিক থেকে আসছিল এবং গুরুগ্রামের দিকে যাচ্ছিল। চালকের ত্রুটি ছিল, দিল্লি থেকে সারাটা পথ ভুল দিক থেকে আসছিল। তাকে পাকড়াও করা হয়েছে। গাড়ির আরোহীরা একই পরিবারের সদস্য। বাসে কোনও পড়ুয়া ছিল না।”

Releated Posts

বাংলায় মানবপাচারের চেষ্টা রুখল এসএসবি, উদ্ধার নাবালিকা

কলকাতা, ৯ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে ভারত-নেপাল সীমান্ত দিয়ে মানবপাচারের চেষ্টা রুখে দিল সশস্ত্র সীমা বল (এসএসবি)। অভিযানে ১৭…

ByByNews Desk Aug 9, 2026

স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জানাতে দেশজুড়ে ‘তিরঙ্গা যাত্রা’ বিজেপির

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): স্বাধীনতার ৮০তম বর্ষ উদযাপনের আগে রবিবার দেশের বিভিন্ন রাজ্যে ‘তিরঙ্গা যাত্রা’ শুরু করল ভারতীয়…

ByByNews Desk Aug 9, 2026

নিট বিতর্কে জেন জি-কে কিছু মানুষ বিভ্রান্ত করার চেষ্টা করেছিল: ধর্মেন্দ্র প্রধান

ভুবনেশ্বর, ৯ আগস্ট (আইএএনএস): নিট প্রশ্নপত্র ফাঁস নিয়ে আন্দোলনের সময় কিছু মানুষ দেশের জেন জি প্রজন্মকে বিভ্রান্ত করার…

ByByNews Desk Aug 9, 2026

ঝাড়খণ্ডে পরীক্ষা নিয়ে ছাত্র আন্দোলন ১৬ দিনে, সরকারের বিরুদ্ধে ‘ফাঁকা প্রতিশ্রুতি’র অভিযোগ

রাঁচি, ৯ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডের রাঁচিতে ছাত্রদের আন্দোলন রবিবার ১৬ দিনে পড়ল। তবে আন্দোলন প্রত্যাহারের কোনও লক্ষণ নেই।…

ByByNews Desk Aug 9, 2026
Scroll to Top