News Flash

  • Home
  • Uncategorized
  • তাপমাত্রা ৩৭ ডিগ্রি, দাবদাহে কাবু গোটা রাজ্য, সুকলগুলিতে গ্রীষ্মকালীন ছুটি শুরু
Image

তাপমাত্রা ৩৭ ডিগ্রি, দাবদাহে কাবু গোটা রাজ্য, সুকলগুলিতে গ্রীষ্মকালীন ছুটি শুরু

hot dayনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ এপ্রিল৷৷ তীব্র দাবদাহে নাভিশ্বাস উঠে গেছে গোটা রাজ্যবাসীর৷ সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৯ ডিগ্রি৷ গ্রীষ্মকাল আসতেই এদিনের তাপমাত্রা ছিল এখন পর্যন্ত সর্বোচ্চ৷ দাবদাহের কথা মাথায় রেখে সোমবার থেকেই রাজ্যের সুকলগুলিতে গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়ে গেছে৷ সরকারি সমস্ত সুকলে সোমবার ২৫ এপ্রিল থেকে গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়ে পুনরায় সুকল খুলবে আগামী ২০ মে৷ এদিকে, অধিকাংশ বেসরকারি সুকলেও গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়েছে৷
আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, আগামী কয়েকদিন তাপমাত্রা প্রায় একই রকম থাকবে৷ ফলে, দাবদাহের হাত থেকে বাঁচতে স্বাস্থ্য দপ্তর সকলকে প্রয়োজনীয় সচেতনতা অবলম্বন করার পরামর্শ দিয়েছে৷ আবহাওয়া দপ্তর সূত্রে খবর, রাজ্যে কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হলেও তা পরিমাণে খুবই সামান্য৷ এমনকি, বৃষ্টিপাত হলেও তাপমাত্রায় কোন তফাৎ হবে না৷ ফলে, গোটা রাজ্য তীব্র দাবদাহের কবলে৷
এমনিতেই গোটা পূর্বোত্তরে এবছর বৃষ্টিপাতের মাত্রা অন্যান্য বছরের তুলনায় অনেক কম৷ গোটা দেশে বৃষ্টিপাত বাড়লেও কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, পূর্বোত্তরে বৃষ্টিপাত কম হবে৷ ফলে এই অঞ্চলের অন্যান্য রাজ্যের মত মারাত্মক প্রভাব পড়বে ত্রিপুরাতেও৷ এমনিতেই গোটা রাজ্যে জলবায়ুর আমূল পরিবর্তন ঘটেছে৷ ফলে, গ্রীষ্মের শুরুতেই তীব্র দাবদাহের থাবা আগামীদিনে রাজ্যবাসীকে আরো ভোগান্তির মুখে ফেলবে বলেই অনুমান৷

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top