কল্যাণ সমিতি: ২
নবোদয়: ০
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ জুলাই।। জয় দিয়ে দারুণ সূচনা কল্যাণ সমিতিরও। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত বি-ডিভিশন লিগ ফুটবল টুর্নামেন্টের পঞ্চম ম্যাচে আজ, সোমবার কল্যাণ সমিতি ২-০ গোলের ব্যবধানে নবোদয় সংঘ কে হারিয়ে দারুণভাবে লিগ সূচনা করেছে। প্রথমার্ধের জোড়া গোল, তাও লালপেক লুয়াঙ্গার পা থেকে দুটো গোল। কল্যাণ সমিতি এই দুই গোলেই জয় ছিনিয়ে ৩ পয়েন্ট অর্জন করে নিয়েছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে বিকেলে খেলার শুরু থেকেই কল্যাণ সমিতি আক্রমণাত্মক খেলে এবং কুড়ি মিনিটের মাথায় প্রথম গোল। ৮ মিনিট বাদে দ্বিতীয় গোল। লাল পেক লুয়াঙ্গার দুই গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে। দ্বিতীয়ার্ধেও একই অবস্থা। একাধিকবার গোল মুখী আক্রমণে উঠে আসলেও কার্যকরী তৃতীয় গোলের সন্ধান কেউ পায়নি। পক্ষান্তরে দীর্ঘ ৯০ মিনিটের খেলায় নবোদয় এর পক্ষে কেউ গোল পরিশোধের কোন সুযোগ বের করতে পারেনি। উপরন্ত খেলায় অসদাচরনের দায়ে দুই দলের তিনজন প্রদীপ বর্মন, সুধীর দেববর্মা ও মালসুয়াত তুলঙ্গাকে রেফারি হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি কার্তিক দাস, সত্যজিৎ দেব রায়, আদিত্য দেববর্মা ও সুকান্ত দত্ত।

