News Flash

  • Home
  • খেলা
  • বি-ডিভিশন : নবোদয়কে হারিয়ে জয় দিয়ে সূচনা কল্যাণ সমিতির
Image

বি-ডিভিশন : নবোদয়কে হারিয়ে জয় দিয়ে সূচনা কল্যাণ সমিতির

কল্যাণ সমিতি: ২

নবোদয়: ০

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ জুলাই।। জয় দিয়ে দারুণ সূচনা কল্যাণ সমিতিরও। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত বি-ডিভিশন লিগ ফুটবল টুর্নামেন্টের পঞ্চম ম্যাচে আজ, সোমবার কল্যাণ সমিতি ২-০ গোলের ব্যবধানে নবোদয় সংঘ কে হারিয়ে দারুণভাবে লিগ সূচনা করেছে। প্রথমার্ধের জোড়া গোল, তাও লালপেক লুয়াঙ্গার পা থেকে দুটো গোল। কল্যাণ সমিতি এই দুই গোলেই জয় ছিনিয়ে ৩ পয়েন্ট অর্জন করে নিয়েছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে বিকেলে খেলার শুরু থেকেই কল্যাণ সমিতি আক্রমণাত্মক খেলে এবং কুড়ি মিনিটের মাথায় প্রথম গোল। ৮ মিনিট বাদে দ্বিতীয় গোল। লাল পেক লুয়াঙ্গার দুই গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে। দ্বিতীয়ার্ধেও একই অবস্থা। একাধিকবার গোল মুখী আক্রমণে উঠে আসলেও কার্যকরী তৃতীয় গোলের সন্ধান কেউ পায়নি। পক্ষান্তরে দীর্ঘ ৯০ মিনিটের খেলায় নবোদয় এর পক্ষে কেউ গোল পরিশোধের কোন সুযোগ বের করতে পারেনি। উপরন্ত খেলায় অসদাচরনের দায়ে দুই দলের তিনজন প্রদীপ বর্মন, সুধীর দেববর্মা ও   মালসুয়াত তুলঙ্গাকে রেফারি হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি কার্তিক দাস, সত্যজিৎ দেব রায়, আদিত্য দেববর্মা ও সুকান্ত দত্ত।

Releated Posts

বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবসে শুভেচ্ছা মানসুখ মাণ্ডব্য ও জয় শাহর, ক্রীড়া সাংবাদিকদের অবদানকে কুর্নিশ

নয়াদিল্লি, ২ জুলাই (আইএএনএস): বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে ক্রীড়া সাংবাদিকদের শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী মানসুখ…

ByByNews Desk Jul 2, 2026

নিঃশর্ত ক্ষমা চাওয়ার পর শ্রীশান্তের উপর থেকে তিন বছরের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল কেরল ক্রিকেট সংস্থা

তিরুবনন্তপুরম, ১ জুলাই (আইএএনএস): প্রাক্তন ভারতীয় পেসার এস. শ্রীশান্ত-এর উপর জারি থাকা তিন বছরের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল কেরল…

ByByNews Desk Jul 1, 2026

মারধরের অভিযোগ অস্বীকার করলেন ক্রিকেটার শশাঙ্ক সিং, পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রের দাবি; তদন্ত চালাচ্ছে পুলিশ

ভোপাল, ৩০ জুন (আইএএনএস): পরিবারের বাড়িতে কর্মরত এক ব্যক্তীকে মারধরের অভিযোগ অস্বীকার করলেন ক্রিকেটার শশাঙ্ক সিং। মঙ্গলবার তিনি…

ByByNews Desk Jun 30, 2026

গুনায় ব্যাডমিন্টন অ্যাকাডেমির উদ্বোধন, ৪৩ কোটি টাকার কুনো নদী পুনরুজ্জীবন প্রকল্পের সূচনা করলেন সিন্ধিয়া

গুনা, ২৮ জুন (আইএএনএস): কেন্দ্রীয় যোগাযোগ এবং উত্তর-পূর্বাঞ্চল উন্নয়নমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া মধ্যপ্রদেশের গুনায় ‘জিতো ব্যাডমিন্টন অ্যাকাডেমি’-র উদ্বোধন করলেন।…

ByByNews Desk Jun 28, 2026
Scroll to Top