News Flash

  • Home
  • দিনের খবর
  • এই সরকারের থাকার কোনো এক্তিয়ার নেই“, দাবি দিলীপের
Image

এই সরকারের থাকার কোনো এক্তিয়ার নেই“, দাবি দিলীপের

কলকাতা, ১০ জুলাই (হি. স.) :` “এই সরকারের থাকার কোনো এক্তিয়ার নেই।” সোমবার কলকাতায় প্রাতঃভ্রমণের সময় নানা মন্তব্যর মধ্যে রাজ্য সরকার সম্বন্ধে এই মন্তব্য করেন দলের সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ একথা বলেন।

রাজ্যপালের দিল্লী যাত্রার সঙ্গে ৩৫৬ বা ৩৫৫ এর কোনও সম্পর্ক আছে? ৩৫৬ এতো সোজা না। বলছে তৃণমূল। এই প্রশ্ন করলে দিলীপবাবু সাংবাদিকদের বলেন, “ভয় পাচ্ছে তৃণমূল। ওদের হাতের বাইরে চলে গেছে। রাজ্যের মানুষ ত্রাহি ত্রাহি করে মুক্তি চাইছে। গোটা দেশ গোটা বিশ্ব সেদিন দেখেছে, কী হয়েছে। এরপর এই সরকারের থাকার কোনও এক্তিয়ার নেই। প্রয়োজনও নেই। কিন্তু যেহেতু গণতান্ত্রিক ভাবে এসেছে, যাওয়াও সেভাবেই উচিৎ। কিন্তু ততদিন এরা থাকলে বাংলার সর্বনাশ হয়ে যাবে।

রাজ্যপাল দিল্লী গেছেন খোলা বাতাস নিতে? এই প্রশ্নের জবাবে বলেন, “রাজনৈতিক দূষণ হয়েছে সেদিন। তার থেকে সবাই মুক্তি চাইছে। রাজ্যের মানুষও চাইছে। রাজ্যপালও চাইছে। রাজ্যপাল তো দিল্লি চলে গেলেন। রাজ্যের মানুষ কোথায় যাবে?“

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top