News Flash

  • Home
  • Uncategorized
  • অসমে মামার হাতে ভাগ্নে খুন
Image

অসমে মামার হাতে ভাগ্নে খুন

murderওদালগুড়ি (অসম), ২৫ এপ্রিল, (হি.স.) : ওদালগুড়ি জেলার ডিমাকুচি থানার অন্তৰ্গত ২ নম্বর বরঙাজুলিতে নিজের মামার হাতে খুন হতে হয়েছে ভাগ্নেকে। ঘটনার বিবরণে জানা গেছে, বরঙাজুলির বাসিন্দা নিজের মামা আগরটোস কেরকাটা (৫৫)-র কাছ থেকে তারই ভাগ্নে জয়রাম টিগ্গা (৪২) মাস কয়েক আগে তিরিশ হাজার টাকা ধার নিয়েছিলেন। এরমধ্যে তিনি পনেরো হাজার টাকা পরিশোধ করলেও বাকি টাকাগুলি ফেরত দিতে দেরি করছিলেন। এই বিষয়কে কেন্দ্র করে দুজনের মধ্যে বিবাদ চলছিল বেশ কিছুদিন ধরে। কিন্তু অঘটন ঘটে রবিবার রাতে। একই গ্রামের বাসিন্দা ভাগ্নে জয়রাম টিগ্গা ও মামা আগরটোস করকাটার। এদিন রাতে মামার বাড়ি ঘুরতে গিয়েছিলেন ভাগ্নে জয়রাম। তাকে দেখেই বাকি ১৫ হাজার টাকা পরিশোধ করাকে কেন্দ্র করে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একসময় হিতাহিত জ্ঞান হারিয়ে অগ্নিশর্মা হয়ে ওঠেন মামা। হাতের কাছে ছিল একটি কুড়োল। আচমকা তা নিয়ে ভাগ্নের মাথায় কুপ বসিয়ে দেন মামা আগরটোস। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন টিগ্গা। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
এদিকে ঘটনার খবর পেয়ে রাত প্রায় নয়টা নাগাদ পুলিশ এসে জয়রামের নিথর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ইত্যবসরে ভাগ্নেকে খুন করে ডিমাকুচি থানায় গিয়ে আত্মসমর্পণ করেন আগরটোস কেরাকাটা। আজ সোমবার জয়রামের মরদেহ ময়নাতদন্তের জন্য ওদালগুড়ি হাসপাতালে এবং খুনি আগরটোসকে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top