News Flash

Image

কারবি আংলং জেলায় ডেঙ্গু-আক্রান্ত মহিলার মৃত্যু

ডিফু (অসম), ৮ জুলাই (হি.স.) : কারবি আংলং জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক মহিলার মৃত্যু হয়েছে। গত দুমাস থেকে ডিফু শহরে ডেঙ্গুর প্রকোপ ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে কারবি আংলং জেলায় ডেঙ্গু সংহারী রূপ ধারণ করেছে।

ডিফু শহরের সঙ্গে ডেঙ্গুর প্রাদুর্ভাব পার্শ্ববর্তী অঞ্চল ধনশিরি, মাঞ্জা, লংটিন অঞ্চলেও ছড়িয়ে পড়েছে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বুধবার ডিফু মেডিক্যাল কলেজ হাসপাতালে রহিলা তেরানপি নামের এক মহিলার মৃত্যু ঘটেছে বলে খবর পাওয়া গিয়েছে।

জানা গিয়েছে, স্বাস্থ্য বিভাগ ইতিমধ্যে জ্বরে আক্রান্ত ৭৯৬ জন রোগীর রক্তের নমুনা পরীক্ষা করার পর ২২১ জনের শরীরে ডেঙ্গু ধরা পড়েছে। ডেঙ্গুর প্রকোপ রোধ করার জন্য গুয়াহাটি থেকে তিনজনের এক বিশেষজ্ঞ চিকিৎসকের দল ডিফু এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। জানান ডিফু মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ এসজে ডেকা।

উল্লেখ্য, গত বছর এ ভাবে কারবি পাহাড়ের ডিফু সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে ডেঙ্গু ভয়ানক আকার ধারণ করেছিল। এ বছরও একইভাবে ডেঙ্গু-আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি হচ্ছে ডিফু সহ তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে।

Releated Posts

জাতিগত অশান্তির মধ্যেও পড়াশোনায় অবিচল ছিল মণিপুরের ছাত্র-শিক্ষকরা: মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিনের জাতিগত অশান্তি ও সংকট সত্ত্বেও মণিপুরের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা শিক্ষার প্রতি তাঁদের অঙ্গীকারে…

ByByNews Desk Aug 1, 2026

পরিচ্ছন্ন জ্বালানিতে জোর, কম্প্রেসড বায়োগ্যাস নীতি ২০২৬ অনুমোদন করল অসম মন্ত্রিসভা

গুয়াহাটি, ৩১ জুলাই (আইএএনএস): পরিচ্ছন্ন জ্বালানির উৎপাদন বাড়ানো এবং রাজ্যে জৈব জ্বালানি খাতে বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে কম্প্রেসড বায়োগ্যাস…

ByByNews Desk Jul 31, 2026

মেঘালয়ে বেসরকারি সংস্থার ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ে রিপোর্ট তলব বিধানসভার কমিটির

শিলং, ৩১ জুলাই (আইএএনএস): মেঘালয় বিধানসভার পাবলিক আন্ডারটেকিংস কমিটি (সিওপিইউ) প্রায় ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ের অগ্রগতি…

ByByNews Desk Jul 31, 2026

অসমে বন্যা পরিস্থিতির অবনতি, মৃতের সংখ্যা বেড়ে ৮০; ক্ষতিগ্রস্ত ২.১২ লক্ষেরও বেশি মানুষ

গুয়াহাটি, ৩১ জুলাই: অসমে বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। রাজ্যের আটটি জেলায় বন্যার প্রভাবে ২ লক্ষ ১২ হাজার ৪৪১…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top