News Flash

  • Home
  • প্রধান খবর
  • রানিগঞ্জে বুথ দখল করতে আসা তৃণমূল কর্মীদের তাড়া করে এলাকা ছাড়া করল সিপিএম
Image

রানিগঞ্জে বুথ দখল করতে আসা তৃণমূল কর্মীদের তাড়া করে এলাকা ছাড়া করল সিপিএম

আসানসোল, ৮ জুলাই (হি. স.) : পূর্ব বরধমানের আসানসোলে বুথ দখল করতে আসা তৃণমূল কর্মীদের তাড়া করে এলাকা ছাড়া করলেন সিপিএম সমর্থকরা। শনিবার সকালে এই ঘটনা রানিগঞ্জ ব্লকের চলবলপুর ফ্রি প্রাইমারি স্কুলে ৩৩ নম্বর বুথের। এদিন বর্ধমান এবং আসানসোলে অনেক এলাকাতেই শাসকদলের লোকজন বুথ দখল করতে বা ছাপ্পা দিতে এসে এভাবেই বাম কর্মীদের প্রতিবাদের মুখে পড়ে।

সিপিএম কর্মীদের বক্তব্য, সকাল থেকে ভোট ভালোমতোই চলছিল, বেলা গড়াতেই শাসকদলের মদতপুষ্ট দুষ্কৃতীরা হঠাৎই বুথ দখল করতে আসে। আমরাও প্রস্তুত ছিলাম। প্রতিরোধ গড়ে তোলায় তারা পালায়। ভোটারও ওই দুষ্কৃতীদের তাড়া করেন। সিপিএম কর্মীরা জানান, তারা শুক্রবার রাতেই বৈঠক করে সিদ্ধান্ত নেন শাসকদলকে এক ইঞ্চি জমি ছাড়া হবে না। এদিন সকাল থেকেই আসানসোলের অনেক বুথে বাম কর্মীদের সেই প্রতিরোধের মেজাজে দেখা যায়। সেইমতোই চলবলপুরের ওই বুথে বাম কর্মীরা শাসকদলের দুষ্কৃতীদের তাড়া করে এলাকা ছাড়া করেন।

সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম গত কয়েকদিন ধরেই বলে আসছিলেন, ২০১৮ সাল এবং ২০২৩ সালের এক নয়, এটা যেন শাসকদল মনে রাখে। এবার ভোট লুঠ করতে এলে কঠিন প্রতিরোধের মুখে পড়তে হবে।

Releated Posts

সন্ত্রাসবাদ দমনের বদলে সিন্ধু জলচুক্তির সদিচ্ছাই ভেঙেছে পাকিস্তান: মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু জলচুক্তি (ইনডাস ওয়াটার্স ট্রিটি) সদিচ্ছা ও…

ByByNews Desk Aug 2, 2026

পূর্ব বর্ধমানে ধৃত জইশ সন্দেহভাজনের হাওড়ায় দর্জির দোকানের হদিশ পেল এসটিএফ, তদন্তে নতুন সূত্র

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পূর্ব বর্ধমানের বর্ধমান শহরের একটি আবাসন থেকে গ্রেফতার হওয়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর সন্দেহভাজন সদস্য হামিম…

ByByNews Desk Aug 2, 2026

‘বিকশিত ভারত গড়তে দেশের প্রয়োজন যুবশক্তির উদ্যম, সৃজনশীলতা ও প্রতিভা’: জেন জি-কে বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দেশের তরুণ প্রজন্ম বা ‘জেন জি’-কে ভারতের ‘অমৃত প্রজন্ম’ বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ৬ বাংলাদেশি আটক, ডিটেনশন সেন্টারে পাঠানোর নির্দেশ

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট স্পেশাল স্টাফ ছয় বাংলাদেশি নাগরিককে…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top