News Flash

  • Home
  • দিনের খবর
  • মানুষের স্বার্থে কাল রাস্তায় থাকব, ভোটের আগের দিন বার্তা রাজ্যপালের
Image

মানুষের স্বার্থে কাল রাস্তায় থাকব, ভোটের আগের দিন বার্তা রাজ্যপালের

কলকাতা, ৭ জুলাই (হি.স.) : রাত পোহালেই রাজ্যের পঞ্চায়েত নির্বাচন । আগামীকালের মহারণে আগে রাজ্যপাল সি ভি আনন্দ বোস জানিয়ে দিলেন, মানুষের স্বার্থে আগামীকাল রাস্তায় থাকবেন তিনি । শুক্রবার খড়গ্রামের নিহত কংগ্রেস কর্মী ফুলচাঁদ শেখের বাড়িতে যান রাজ্যপাল। এরপর তিনি নবগ্রামে আরও এক নিহত রাজনৈতিক কর্মীর বাড়িতে যান। নিহতদের পরিবারকে সাহায্যের আশ্বাস দিয়ে তিনি বলেন, “কাল রাস্তায় থাকব। মানুষের স্বার্থের জন্য থাকব। এই পিস রুম আগের রাজভবনের পিস রুমের মতো নয়। আমি রাস্তায় থাকব আমার অ্যাকশন নিয়ে। মানুষের জন্য।”

প্রসঙ্গত, মনোনয়ন পর্ব থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যখন অশান্তি, হিংসার খবর আসতে শুরু করে, উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন রাজ্যপাল। রাজভবনে বসে নয়, জনসংযোগ, নিগৃহীতদের কথা শুনতে রীতিমতো অকুস্থলে পৌঁছেছেন তিনি। ঘুরেছেন দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং, ভাঙড়, বাসন্তী। বাসন্তীর তৃণমূল কর্মী খুন হওয়ার পর নিহতের মেয়ের সঙ্গে দেখা করেন, ফোন করেন দেগঙ্গায় বোমাবাজিতে নিহত কিশোরের পরিবারকে। রাজ্যপাল রাজভবনে খোলেন পিস রুম, যেখানে সরাসরি ফোন করে অভিযোগ জানাচ্ছেন বিরোধীরা।

কিন্তু রাজ্যপালের এই বিষয়টিকে অতি সক্রিয়তা বলেই কটাক্ষ করছে শাসকদল। তৃণমূলের তরফে অভিযোগ করা হচ্ছে, রাজ্যপাল নাকি নিজের প্রচারের জন্য এসব করছেন। সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে রাজ্যপাল বলেন, “ঠিক আমি প্রচারের জন্যই করছি। আমি বারবার প্রচারের জন্যই করব। মানুষের গণতান্ত্রিক অধিকার যাতে সুরক্ষিত থাকে তার জন্য আমি বারবার এই ধরনের প্রচারেই থাকব।” তিনি আরও বলেন, “আমি চাই মানুষ সুষ্ঠুভাবে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুক।”

রাজ্যে গত ২৯ দিনে ১৮ জনের মৃত্যু হয়েছে। এখনও চলছে বোমাবাজি, গোলাগুলি। এ প্রসঙ্গে রাজ্যপাল বলেন, “চারপাশে এত রাজনৈতিক হানাহানি হচ্ছে, তা বন্ধ হওয়া উচিত। আমার দিক থেকে আমি সব ধরনের চেষ্টা চালিয়ে যাব।” ভোটের আগের দিন আরও একবার রাজ্যপাল স্মরণ করালেন, প্রতিটি মানুষের বুথে যাওয়া উচিত ভোটাধিকার প্রয়োগের জন্য। ভোটাধিকার প্রয়োগের অধিকার সর্বোচ্চ অধিকার।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top