News Flash

  • Home
  • দিনের খবর
  • রাজভবনকে অপবিত্র করছেন রাজ্যপাল, গঙ্গাজলে ধোয়া উচিত’, ফের বিতর্কিত মন্তব্য মদনের
Image

রাজভবনকে অপবিত্র করছেন রাজ্যপাল, গঙ্গাজলে ধোয়া উচিত’, ফের বিতর্কিত মন্তব্য মদনের


শিলিগুড়ি, ৪ জুলাই (হি স)। “১১ তারিখের টিকিট কেটে রাখুন। তারপর আর অ্যালাউ করব না।” মঙ্গলবার উত্তরবঙ্গ পৌঁছেই রাজ্যপালকে একহাত নেন কামারহাটির বিধায়ক মদন মিত্র।

ফের রাজ্যপালকে বেনজির আক্রমণ। আবারও বিতর্কে জড়ালেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। বললেন, রাজভবনকে অপবিত্র করছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। এখানেই শেষ নয়, হুঁশিয়ারিও দিয়েছেন।

পশ্চিমবঙ্গে রাজ্যপাল-রাজ্যের দ্বন্দ্ব ক্রমশ বাড়ছে। রাজ্যের বিরুদ্ধে মুখ খুলছেন রাজ্যপাল। পালটা দিতে ছাড়ছে না তৃণমূল। । অশান্ত এলাকা পরিদর্শন নিয়ে মদনবাবু বলেন, “১১ তারিখ পর্যন্ত যেখানে খুশি যেতে পারেন। ওটা ওনার ব্যাপার। তবে ১১ তারিখের টিকিট কেটে রাখুন। তারপর আর অ্যালাউ করব না। মণিপুরে তো রাস্তায় রাস্তায় লাশ, সেখানে যেতে পারছেন না? উনি নিজে হিংসা ছড়াচ্ছেন।”

এদিনই মদনবাবু বলেন, “রাজভবন অপবিত্র করছেন রাজ্যপাল। আমাদের উচিৎ ভোটের ফলপ্রকাশের পর কর্পোরেশনের পাইপ নিয়ে গিয়ে গঙ্গাজল দিয়ে রাজভবন পরিস্কার করা।” এই মন্তব্যে স্বাভাবিকভাবেই তুঙ্গে বিতর্ক।

তবে শুধু রাজ্যপালকে নিশানা করেছেন তেমনটা নয়। শুভেন্দু অধিকারী থেকে শুরু করে কেন্দ্রীয় বাহিনী, কাউকেই ছাড়েননি মদনবাবু। রাজ্যের বিরোধী দলনেতাকে চোরের রাজা বলে কটাক্ষ করেছেন তিনি। প্রসঙ্গত, সামনেই পঞ্চায়েত নির্বাচন। তাই ভোট প্রচারে উত্তরবঙ্গে গিয়েছেন মদন মিত্র।

Releated Posts

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026

ওড়িশায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ সশস্ত্র ডাকাতির মূল অভিযুক্ত, হাসপাতালে ভর্তি

ভুবনেশ্বর, ১৬ জুন (আইএএনএস): ওড়িশার কেওনঝর জেলার সদর থানার অন্তর্গত এলাকায় মঙ্গলবার ভোরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হল…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top