News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ই-প্রিজন ওয়েব পোর্টালে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
Image

ই-প্রিজন ওয়েব পোর্টালে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

আগরতলা, ৪ জুলাই (হি.স.) : বর্তমানে সময়ের কাজ সময়ে শেষ করার জন্য বিভিন্ন দপ্তরের সব ব্যবস্থাপনা আধুনিক করা হচ্ছে। আজ সরকারি অতিথিশালায় ই-প্রিজন ওয়েব পোর্টালে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে এমনটাই বললেন কারামন্ত্রী শান্তনা চাকমা।

এদিন তিনি বলেন, রাজ্য কারা দপ্তরের উদ্যোগে ই-প্রিজন ওয়েব পোর্টালের উপর তিনদিনের এক বিশেষ কর্মশালার আয়োজন করা হয়েছে। আধুনিক বিজ্ঞান প্রযুক্তির সাথে তাল মিলিয়ে ত্রিপুরায় সংশোধনাগারগুলিকে আধুনিকীকরণ করা হচ্ছে। যে কোনো জায়গা থেকে ই-প্রিজন ওয়েব পোর্টালের মাধ্যমে জনগণ সরাসরি দপ্তরের সাথে যোগাযোগ করতে পারবেন বলে জানান তিনি। 

তিনি আরও বলেন, এই পোর্টালের সাহায্যে দপ্তরের কাজের গতি অনেকটাই বৃদ্ধি পাবে। এই পোর্টালের মাধ্যমে জনগন সবচাইতে বেশি উপকৃত হবেন বলে আশা ব্যক্ত করে কারামন্ত্রী শান্তনা চাকমা।

Releated Posts

শুধু পুজো করলে চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে: সাংসদ বিপ্লব

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  ‘শুধু পুজো করলেই চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে’—এই বার্তা দিয়ে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 14, 2026

সিদ্ধিদাতা গণেশ পুজো ঘিরে উৎসবের আমেজ আগরতলায়

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  আজ সিদ্ধিদাতা গণেশ পুজো। এই উপলক্ষে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন এলাকায় জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে…

ByByReshmi Debnath Sep 14, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: টিটিএএডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিক (ডিএম ও কালেক্টর)…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোকানের টিনের ছাদ কেটে জুয়েলারি দোকানে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা…

ByByTaniya Chakraborty Sep 14, 2026
Scroll to Top