ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩ জুলাই।। গ্রুপ লীগের গুরুত্বপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল। এনএসআরসিসি খেলবে জম্পুইজলা প্লে সেন্টারের বিরুদ্ধে। কার্যত গ্রুপ লীগের ফাইনাল ম্যাচ বলা যেতে পারে। কেননা এই ম্যাচে যে দল জয়ী হবে তারাই গ্রুপে সেরা দুয়ে অবস্থান নিশ্চিত করে নিতে পারবে এবং ছাড়পত্র পেয়ে যাবে সুপার লীগে খেলার। তবে পাল্লা ভারী এনএসআরসিসি-র। কেননা এনএসআরসিসি ইতোমধ্যে চারটি ম্যাচ খেলে দুটিতে জয় এবং দুটিতে ড্র রাখার সুবাদে ৮ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে রয়েছে। সম সংখ্যক ম্যাচ খেলে জম্পুইজলার পয়েন্ট সাত। কেননা দুটিতে জয় এবং একটিতে ড্র করেছে। স্বাভাবিক কারণে আগামীকালের গুরুত্বপূর্ণ ম্যাচটি ড্র-তে নিষ্পত্তি হলে এন এস আর সি সি অ্যাডভান্টেজ পেয়ে যাবে। আজ, সোমবার বিরতিতে দু দলের খেলোয়াররা কিছুটা প্র্যাকটিস করে নিয়েছে, আগামীকাল বিকেল চারটায় উমাকান্ত মিনি স্টেডিয়ামে নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ার জন্য।

সি ডিভিশন : গ্রুপ লীগের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ আরসিসি- জম্পুইজলা
Tags:
Releated Posts
নিঃশর্ত ক্ষমা চাওয়ার পর শ্রীশান্তের উপর থেকে তিন বছরের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল কেরল ক্রিকেট সংস্থা
তিরুবনন্তপুরম, ১ জুলাই (আইএএনএস): প্রাক্তন ভারতীয় পেসার এস. শ্রীশান্ত-এর উপর জারি থাকা তিন বছরের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল কেরল…
মারধরের অভিযোগ অস্বীকার করলেন ক্রিকেটার শশাঙ্ক সিং, পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রের দাবি; তদন্ত চালাচ্ছে পুলিশ
ভোপাল, ৩০ জুন (আইএএনএস): পরিবারের বাড়িতে কর্মরত এক ব্যক্তীকে মারধরের অভিযোগ অস্বীকার করলেন ক্রিকেটার শশাঙ্ক সিং। মঙ্গলবার তিনি…
গুনায় ব্যাডমিন্টন অ্যাকাডেমির উদ্বোধন, ৪৩ কোটি টাকার কুনো নদী পুনরুজ্জীবন প্রকল্পের সূচনা করলেন সিন্ধিয়া
গুনা, ২৮ জুন (আইএএনএস): কেন্দ্রীয় যোগাযোগ এবং উত্তর-পূর্বাঞ্চল উন্নয়নমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া মধ্যপ্রদেশের গুনায় ‘জিতো ব্যাডমিন্টন অ্যাকাডেমি’-র উদ্বোধন করলেন।…
ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র দলগত চ্যাম্পিয়নশিপ: কাজাখস্তানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ভারত
ইয়াতসুশিরো (জাপান), ২৭ জুন (আইএএনএস): ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র মিক্সড টিম চ্যাম্পিয়নশিপে দুরন্ত পারফরম্যান্স করে গ্রুপ সি-র প্রথম ম্যাচে…


















