নয়াদিল্লি, ২৪ এপ্রিল (হি.স.) : লিকার ব্যারন বিজয় মালিয়ার পাসপোর্ট বাতিল করল কেন্দ্র। রবিবার বিদেশ মন্ত্রকের এক মুখপাত্র টুইটারে জানিয়েছেন, এ ব্যাপারে মালিয়ার যাবতীয় বক্তব্য খতিয়ে দেখার পর তাঁর পাসপোর্ট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তদন্তে সাহায্য না করার জন্য গত কয়েকদিন আগেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বিদেশ মন্ত্রকের কাছে বিজয় মালিয়ার পাসপোর্ট বাজেয়াপ্ত করার আবেদন করে। তিন তিনবার শমন পাঠানোর পরেও ইডির সামনে হাজিরাও দেননি তিনি। এমনকী দিনকয়েক আগে সুপ্রিম কোর্ট দেশে বিদেশে তাঁর সম্পত্তির খতিয়ান চাইলে মালিয়া জানিয়ে দেন, যেহেতু তিনি অনাবাসী ভারতীয় তাই বিদেশের মাটিতে তাঁর সম্পত্তির পরিমাণ আদালতকে জানাতে তিনি বাধ্য নন। বিদেশ মন্ত্রক জানায়, মালিয়াকে দেশে ফিরিয়ে এনে তাঁকে আদালতের কাঠগড়ায় দাঁড় করাতে সব রকম চেষ্টা চালাবে তারা। এরপর আজকের পাসপোর্ট বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত।
উল্লেখ্য, নানা মামলায় জর্জরিত মালিয়া পুলিশের হাত থেকে বাঁচতে মাসখানেক ধরে বিদেশে গা ঢাকা দিয়েছেন। বিভিন্ন ব্যাংক থেকেও ৯,০০০ কোটি টাকারও বেশি অনাদায়ী ঋণ নেওয়ার মামলা ঝুলছে তাঁর বিরুদ্ধে
এবার মালিয়ার পাসপোর্ট বাতিল করল কেন্দ্র
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
















