News Flash

  • Home
  • Uncategorized
  • শূন্যপদ পূরণে আবেদন করতে গিয়ে প্রধানমন্ত্রীর সামনে কেঁদে ফেললেন প্রধান বিচারপতি
Image

শূন্যপদ পূরণে আবেদন করতে গিয়ে প্রধানমন্ত্রীর সামনে কেঁদে ফেললেন প্রধান বিচারপতি

নয়াদিল্লি, ২৪ এপ্রিল (হি.স.) : সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি টিএস ঠাকুরের চোখে জল । রবিবার একটি সম্মেলনে বিচারপতির বিপুল পরিমাণ শূন্যপদ পূরণ করার জন্য সরকারের কাছে আবেদন করতে গিয়ে  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে কেঁদে ফেললেন তিনি।মুখ্যমন্ত্রী ও প্রধান বিচারপতিদের একটি সম্মেলনে বক্তব্য রাখছিলেন তিনি। সেখানে বিচারপতি টিএস ঠাকুর বলেন, ‘এই আবেদন দেশের উন্নয়নের কথা ভেবেই। সেইজন্যই বারবার এই প্রসঙ্গে তুলে আনি। শুধুমাত্র বিচারব্যবস্থার উপরেই সব দোষ দিতে পারেন না আপনি। গোটা বিশ্বের তুলনায় আমাদের পারফর্ম্যান্স দেখুন।’ প্রধানমন্ত্রী যা কিছু চান, যেমন এফডিআই, মেক ইন ইন্ডিয়া, এই সব কিছুকে আরও বেশি করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আরও বিচারপতি প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।তিনি আরও বলেন, বিদেশের বিচারকেরা অবাক হয়ে যান ভারতীয় বিচারকদের ক্ষমতা দেখে। গড়ে প্রত্যেক বিচারপতিকে অন্তত ২৬০০ মামলা দেখতে হয় বলে জানিয়েছেন টিএস ঠাকুর। যেখানে বিদেশে এক একজন ৮১ টির বেশি মামলা দেখেন না।-ts thakur

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top