News Flash

Image

অসম : ডবকায় সড়ক দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় হত দুই শিশুকন্যা সহ বাবা

নগাঁও (অসম), ২ জুলাই (হি.স.) : নগাঁও জেলার অন্তর্গত ডবকায় জাতীয় সড়কে দুরন্ত একটি ডাম্পারের ধাক্কায় মৃত্যু হয়েছে দুই শিশুকন্যা সহ তাদের বাবার। নিহত শিশুকন্যা দুটির বয়স যথাক্রমে ছয় এবং সাত হবে বলে ধারণা করা হচ্ছে। তবে নিহত ব্যক্তি বা তাঁর মেয়েদের পরিচয় এ খবর লেখা পর্যন্ত উদ্ধার হয়নি।

জানা গেছে, ডবকার জাব্ৰাখোয়া এলাকায় সংঘটিত হয়েছে সড়ক দুর্ঘটনাটি। জাতীয় সড়কের ওপর দিয়ে নিজের পালসার বাইকে তুলে দুই মেয়েকে নিয়ে যাচ্ছিলেন বাবা। সে সময় এএস ০১ বিসি ৯৫০৪ নম্বরের দুরন্ত একটি ডাম্পার এসে বাইককে সজোরে ধাক্কা মারে। প্রচণ্ড ধাক্কায় দুই শিশু সহ তিন বাইক আরোহী ছিটকে পড়েন।

ঘটনার খবর পেয়ে অকুস্থলে ছুটে যায় ডবকা থানার পুলিশ। তাঁরা রক্তাক্ত অবস্থায় সংজ্ঞাহীন তিনজনকে রাস্তা থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কিন্তু হাসপাতালে কর্তব্যরত ডাক্তার তাদের তিনজনকেই মৃত বলে ঘোষণা করেন।

Releated Posts

ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল

আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…

ByByNews Desk Jun 16, 2026

২২ জুন থেকে শুরু অম্বুবাচী মেলা, ২৬ জুন খুলবে কামাখ্যা মন্দিরের দ্বার

গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ অম্বুবাচী মেলা উপলক্ষে জোরকদমে প্রস্তুতি চলছে কামাখ্যা মন্দির-এ।…

ByByNews Desk Jun 16, 2026

উত্তর-পূর্বে তফসিলি জনজাতির আয়কর ছাড়ের বিরুদ্ধে মামলা শুনতে নারাজ সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের তফসিলি জনজাতি (এসটি) সম্প্রদায়ের জন্য আয়কর ছাড়ের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের…

ByByNews Desk Jun 16, 2026

শিলংয়ে উত্তর-পূর্ব অবকাঠামো সম্মেলনের উদ্বোধন করলেন নীতিন গড়করি

শিলং, ১৫ জুন: কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গাডকারি সোমবার মেঘালয়ের শিলং-এ উত্তর-পূর্ব ভারত অবকাঠামো সম্মেলন…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top