News Flash

  • Home
  • প্রধান খবর
  • ‘সংবিধানের বাইরে বেরিয়ে কাজ করছেন রাজ্যপাল’ : বিমান বন্দ্যোপাধ্যায়
Image

‘সংবিধানের বাইরে বেরিয়ে কাজ করছেন রাজ্যপাল’ : বিমান বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ১ জুলাই (হি.স.) : ‘সংবিধানের বাইরে বেরিয়ে কাজ করছেন রাজ্যপাল’ । পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে রাজ্যের হিংসার পরিবেশে উদ্বিগ্ন রাজ্যপাল ডঃ সি ভি আনন্দ বোসের তৎপরতাকে এভাবেই দেখছেন পশ্চিমবঙ্গ বিধানসভার স্পীকার বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “আইনশৃঙ্খলার বিষয়টি সুনিশ্চিত করা রাজ্যের কাজ। এটি রাজ্যপালের এক্তিয়ারভুক্ত নয়। কিন্তু এর মধ্যেও ঢুকে পড়ছেন তিনি। সংবিধানের বাইরে বেরিয়ে অনেক কাজ করছেন। নিজে থেকেই কমপ্লেন বুক খুলছেন। কোনও রাজ্যে এমনটা হতে দেখিনি।”
পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে রাজনৈতিক হিংসার ঘটনা সামনে আসছে । যার জেরে ‘গ্রাউন্ড জিরো’ গভর্নর হয়ে উঠেছে সিভি আনন্দ বোস। ক্যানিং থেকে কালিম্পং, সর্বত্র ঘুরে কখনও স্থানীয়দের সঙ্গে কথা বলছেন তো কখনও আক্রান্তদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করছেন। শুধু তাই নয়, পঞ্চায়েত নির্বাচনে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যপাল। আবার সাধারণ মানুষ যাতে নিজেদের যাবতীয় অভাব অভিযোগ জানাতে পারেন, তার জন্য ‘কমপ্লেন বুক’ও চালু করেছেন তিনি। আর রাজ্যপালের এহেন কর্মকাণ্ডকে সর্বদা সমালোচনায় ভরাচ্ছেন শাসক দলের নেতারা । এবার সেই তালিকায় যোগ দিলেন এবার একহাত নিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। শনিবার তিনি বলেন, “আগেও অনেক রাজ্যপাল এসেছেন। তাঁরা রাজ্যের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়েই কাজ করেছেন। কিন্তু রাজ্যপালের এমন রূপ আগে দেখিনি। অনেক বিষয়েই তিনি অতিসক্রিয়।” এরপরই যোগ করেন, “আইনশৃঙ্খলার বিষয়টি সুনিশ্চিত করা রাজ্যের কাজ। এটি রাজ্যপালের এক্তিয়ারভুক্ত নয়। কিন্তু এর মধ্যেও ঢুকে পড়ছেন তিনি। সংবিধানের বাইরে বেরিয়ে অনেক কাজ করছেন। নিজে থেকেই কমপ্লেন বুক খুলছেন। কোনও রাজ্যে এমনটা হতে দেখিনি।”

Releated Posts

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026

‘প্রতিরক্ষা অংশীদারিত্বে গুরুত্বপূর্ণ মাইলফলক’: জাপানি যুদ্ধবিমানের প্রথম ভারত সফর নিয়ে রাজনাথ

কলম্বো, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): জাপান এয়ার সেল্ফ-ডিফেন্স ফোর্সের যুদ্ধবিমানের প্রথমবার ভারতে আসাকে ভারত-জাপান প্রতিরক্ষা অংশীদারিত্বের ক্ষেত্রে ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’…

ByByNews Desk Sep 10, 2026

মায়াবতীর বড় সিদ্ধান্ত, বিএসপি থেকে বহিষ্কৃত ভাতিজা আকাশ আনন্দ

লখনউ, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) সুপ্রিমো মায়াবতী বৃহস্পতিবার তাঁর ভাতিজা আকাশ আনন্দকে দল থেকে বহিষ্কার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণন

ইটানগর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মন্তব্য করেছেন উপরাষ্ট্রপতি…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top