News Flash

  • Home
  • Uncategorized
  • তেলিয়ামুড়ায় অটোতে তল্লাসী চালিয়ে বিলেতী মদ উদ্ধার
Image

তেলিয়ামুড়ায় অটোতে তল্লাসী চালিয়ে বিলেতী মদ উদ্ধার

Golden Tripura Wideনিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২২ এপ্রিল৷৷ গোপন সংবাদের খবরের ভিত্তিতে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক এর দপ্তরের সামনে আসাম-আগরতলা জাতীয় সড়কে একটি চলন্ত অটো থেকে ৭৩৫০ টাকা মূল্যের বিলেতি মদ উদ্ধার করে পুলিশ৷ জানা যায়, তেলিয়ামুড়া বাজার এর এক সরকারি স্বীকৃতি বিলেতি মদের  কাউন্টার থেকে এই বিলেতি মদগুলি বৈধ কাগজপত্র ছাড়া টিআর০১-ই-৩০৩৯ নম্বরের অটো দিয়ে মোহরছড়া ফসল নগর এলাকার নৃপেন দাস নামে এক ব্যক্তি মোহরছড়ার উদ্যোগে যাওয়ার সময় এসডিপিও সহ তেলিয়ামুড়া থানার পুলিশের হাতে ধরা পড়ে৷ যার বাজার মূল্য ৭৩৫০ টাকা৷ পুলিশ এই বিলেতি মদ গুলিকে বাজেয়াপ্ত করে৷ পাকড়াও করে মদের ক্রেতা নৃপেন দাসকে থানায় নিয়ে যায়৷ তবে অটো সহ চালককে পুলিশ ছেড়ে দেন৷ তবে একইভাবে প্রতিদিন প্রতিনিয়ত পাচার হচেছ তেলিয়ামুড়া মহকুমার বিভিন্ন গ্রামাঞ্চলে এই বিলেতি মদ৷ আবগরি দপ্তরকে ঘুমে রেখে৷ আর এই মদের কবলে পড়ে গ্রাম থেকে শহরের যুব সমাজ আজ ধবংসের দিকে এগিয়ে যাচ্ছে৷ তবে এসডিপিও লাকি চৌহান জানান, মদ বিরোধী অভিযান জারী থাকবে  প্রতিনিয়ত যতক্ষণ পর্যন্ত বেআইনী মদ বিক্রয় বন্ধ না হয়৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top