News Flash

  • Home
  • মুখ্য খবর
  • উল্টো রথে বিদ্যুৎস্পৃষ্টের রেশ, অসুস্থতা অনুভব করে আজ আরও ১১ জন হাসপাতালে ভর্তি
Image

উল্টো রথে বিদ্যুৎস্পৃষ্টের রেশ, অসুস্থতা অনুভব করে আজ আরও ১১ জন হাসপাতালে ভর্তি

আগরতলা, ২৯ জুন (হি.স) : ইসকনের উদ্যোগে আয়োজিত উল্টো রথে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনায় আরও ১১ জন আজ অসুস্থতা অনুভব হওয়ায় হাসপাতালে ভর্তি হয়েছেন। কুমারঘাট মহকুমা শাসক সুব্রত কুমার দাশ এই সংবাদ জানিয়েছেন। 

তিনি বলেন, গতকাল ঘটনার সময় ব্লক চৌমুহনীতে উপস্থিত অনেকেই সামান্য আঘাত পেয়েছিলেন। কিন্তু তাঁরা গতকাল তেমন অসুস্থতা অনুভব করেননি। কিন্তু, প্রায় ১১ জন অসুস্থতা অনুভব করার ফলে কুমারঘাট হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে, তাঁরা সকলেই শারীরিক দিক দিয়ে স্বাভাবিক আছেন, জানিয়েছেন কুমারঘাট মহকুমা শাসক।

সাথে তিনি যোগ করেন, বিদ্যুৎস্পৃষ্টে মৃতের পরিবারদের প্রাথমিকভাবে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা করা হয়েছে। বাকি টাকা খুব শীঘ্রই মিটিয়ে দেওয়া হবে। এদিকে, মৃতদেহ শেষকৃত্যে প্রশাসনের তরফে মৃতের পরিবারকে সমস্ত রকম সহায়তা করা হয়েছে, বলেন তিনি। 

এদিকে, কুমারঘাট ইসকন মন্দিরের সেবক রাজেশ্বর গোপাল দাস স্বীকার করেছেন, ব্লক চৌমুহনী দিয়ে উল্টো রথ নিয়ে যাওয়ার অনুমতি ছিল না। পুলিশের নির্দেশ মতো রাস্তায় না গিয়ে ব্লক চৌমুহনী দিয়ে উল্টো রথ নেওয়া হয়েছে। কারণ, পুলিশের অনুমতি দেওয়া রাস্তা ভীষণ সরু ছিল। সাথে তিনি দাবি করেন, সারা দেশে ইসকনের রথ লোহা এবং কাঠ দিয়ে তৈরি করা হয়। ফলে, ত্রিপুরায় তার ব্যতিক্রম হয়নি

Releated Posts

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026

সরকারের সমালোচনা করলেই সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করা হয় : জিতেন্দ্র

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: সরকারের সমালোচনা এবং জনস্বার্থের বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন তুললেই সংবাদমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা করা হয়। সম্প্রতি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

পুরসভা নির্বাচন ২০২৬: ১৭ সেপ্টেম্বর খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ, চূড়ান্ত তালিকা ২৫ সেপ্টেম্বর

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ২০২৬ সালের ত্রিপুরা পুরসভা নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করার সময়সূচি প্রকাশ করল ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ভিলেজ কমিটি ভোটে নিরাপত্তা জোরদার, ত্রিপুরায় ৭৪ কোম্পানি সিআরপিএফ মোতায়েন

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের অধীন আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে রাজ্যে নিরাপত্তা…

ByByTaniya Chakraborty Sep 16, 2026
Scroll to Top