News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • কোরবানি : কাছাড়ের শিলচরে দুই সম্প্রদায়ের মধ্যে সংঘৰ্ষ, লাঠিচার্জ, পরিস্থিতি নিয়ন্ত্রিত, শান্তি বজায়ের আহ্বান প্রশাসনের
Image

কোরবানি : কাছাড়ের শিলচরে দুই সম্প্রদায়ের মধ্যে সংঘৰ্ষ, লাঠিচার্জ, পরিস্থিতি নিয়ন্ত্রিত, শান্তি বজায়ের আহ্বান প্রশাসনের

শিলচর (অসম), ২৯ জুন (হি.স.) : ইদ-উদ-জোহার দিন বেশ আনন্দেই ছিলেন কাছাড় জেলা সদর শিলচরের ইসলাম ধর্মাবলম্বীরা। কিন্তু সকাল প্রায় ১১টার পর কোরবানিকে কেন্দ্র করে আচমকা উত্তপ্ত হয়ে কলেজ রোড লাগোয়া পঞ্চায়েত রোডে এক মসজিদ সংলগ্ন এলাকার পরিস্থিতি। দুই সম্প্রদায়ের মধ্যে প্রচণ্ড উত্তেজনার জেরে গাড়ি ভাঙচুর, এক সম্প্ৰদায় অপর সম্প্ৰদায়ের মানুষকে তেড়ে যাওয়া এবং সংঘর্ষের মতো ঘটনা ঘটতে থাকে। ততক্ষণে পুলিশ প্রশাসন দ্রুত এসে কড়া অবস্থান নিয়ে পরিস্থিতি কিছুক্ষণের মধ্যে নিয়ন্ত্ৰণে আনে। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জও করেছে। এলাকায় মোতায়েন করা হয়েছে সিআরপিএফ-এর বিশাল বাহিনী। এই খবর লেখা পর্যন্ত অশান্ত এলাকায় অবস্থান করছেন খোদ সাউদার্ন রেঞ্জের ডিআইজি কঙ্কনজ্যোতি শইকিয়া, পুলিশ সুপার নোমাল মাহাতো এবং সাধারণ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা।

কেউ কেউ দাবি করেছেন, আজ ঈদ উপলক্ষ্যে কোরবানি দেওয়া পশুর রক্ত হিন্দু ধর্মাবলম্বী গৃহস্থদের বাড়িতে ছিটানো হয়েছে। তাতে উত্তেজনার সৃষ্টি হয়। আবার কয়েকজন ইসলাম ধর্মাবলম্বী ব্যক্তির অভিযোগ, সকালে তাঁরা ঈদের নামাজ আদায়ের পর পঞ্চায়েত রোডে অবস্থিত মসজিদের পাশে কয়েকটি বকরি কোরবানি দিচ্ছিলেন। সে সময় কয়েকটি টোটো নিয়ে আসেন কতিপয়। তারা কোরবানির দৃশ্য ভিডিও রেকর্ডিং করে কোরবানিদাতাদের উদ্দেশ্যে গালাগালি দিচ্ছিলেন। তা থেকে প্রথমে বচসা এবং পরে উত্তেজনা। তাঁরা বলেন, অবশ্য ঘটনাটি এখন মিটমাট হয়ে গেছে।

এদিকে পঞ্চায়েত রোড সংযোগী কলেজ রোড তেমাথায় সড়ক অবরোধ করে উত্তাল প্রতিবাদে শামিল হন স্থানীয়রা। মুখে ছিল মুহুর্মুহু জয় শ্রীরাম ধ্বনী।

এদিকে ঘটনাস্থলে দাঁড়িয়ে সাউদার্ন রেঞ্জের ডিআইজি কঙ্কনজ্যোতি শইকিয়া এবং পুলিশ সুপার নোমাল মাহাতো বলেন, বিবদমান উভয় সম্প্রদায়ের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল। তা এখন মীমাংসা হয়ে গেছে। তবে ঘটনা যাতে আর বিস্তৃত না হয় এবং সর্বাবস্থায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে তাঁরা সর্বস্তরের জনতার কাছে আহ্বান জানিয়েছেন। তাছাড়া কোনও গুজবে কান দিতেও বারণ করেছেন পুলিশের দুই শীর্ষ কর্তা।

Releated Posts

ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল

আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…

ByByNews Desk Jun 16, 2026

২২ জুন থেকে শুরু অম্বুবাচী মেলা, ২৬ জুন খুলবে কামাখ্যা মন্দিরের দ্বার

গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ অম্বুবাচী মেলা উপলক্ষে জোরকদমে প্রস্তুতি চলছে কামাখ্যা মন্দির-এ।…

ByByNews Desk Jun 16, 2026

উত্তর-পূর্বে তফসিলি জনজাতির আয়কর ছাড়ের বিরুদ্ধে মামলা শুনতে নারাজ সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের তফসিলি জনজাতি (এসটি) সম্প্রদায়ের জন্য আয়কর ছাড়ের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের…

ByByNews Desk Jun 16, 2026

শিলংয়ে উত্তর-পূর্ব অবকাঠামো সম্মেলনের উদ্বোধন করলেন নীতিন গড়করি

শিলং, ১৫ জুন: কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গাডকারি সোমবার মেঘালয়ের শিলং-এ উত্তর-পূর্ব ভারত অবকাঠামো সম্মেলন…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top