News Flash

  • Home
  • দিনের খবর
  • চোট পাওয়ার কারণে ঈদের নমাজে উপস্থিত থাকলেন না মুখ্যমন্ত্রী
Image

চোট পাওয়ার কারণে ঈদের নমাজে উপস্থিত থাকলেন না মুখ্যমন্ত্রী

কলকাতা, ২৯ জুন (হি. স.) : চোট পাওয়ার কারণে বৃহস্পতিবার ঈদের নমাজে উপস্থিত থাকতে পারলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন প্রশাসনের নজরদারিতে রেড রোডে সুষ্ঠুভাবে সম্পন্ন হল নমাজ।

এদিন সকাল সাড়ে ৬টা নাগাদ কলকাতার বড় মসজিদ এবং নাখোদা মসজিদে, সকাল ৭টা নাগাদ টিপু সুলতান মসজিদে এবং সকাল সাড়ে ৮টা রেড রোডে নমাজে অংশ নেওয়ার কথা ছিল মমতার। কিন্তু চোট পাওয়ার কারণে নমাজে অংশ নিতে পারেননি তিনি। তবে সোশ্যাল মিডিয়ায় সকলকে ঈদ-উল-আজহা উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচনের প্রচারে উত্তরবঙ্গে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে ক্রান্তি থেকে বাগডোগরা যাওয়ার পথে প্রাকৃতিক বিপর্যয়ের কবলে পড়ে তাঁর হেলিকপ্টার। সেই কপ্টার জরুরি অবতরণ করে সেবক এয়ারবেসে। হেলিকপ্টারের জরুরি অবতরণ করার সময়ে তাঁর চোট লাগে। ৭২ ঘণ্টার বেশি পার হয়ে গেলেও তার স্বাস্থ্যের খুব একটা উন্নতি হয়নি। সেই কারণেই এদিন নমাজে উপস্থিত থাকতে পারেননি মুখ্যমন্ত্রী।

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top